সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন প্রকল্প ১৪টি ও সংশোধিত প্রকল্প ৬টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৫টি। এরইমধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা। পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অন্তবর্তী সরকার খুব বেশি নতুন প্রকল্প নেয়নি।বিস্তারিত…
বেত্রবতী হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুদিনব্যাপি অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। সোমবার সমাপনী দিনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস। মাউশি’র নির্দেশনায় আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ করে ললম্বা লাফ, দীর্ঘ লাফ, মোরগ লড়াই, বালিশ খেলা, দৌড়, ক্রিকেট খেলা ইত্যাদি খেলার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় সহযোগিতা করেনবিস্তারিত…
আগামীকাল সাতক্ষীরায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা, সকল প্রস্তুতি সম্পন্ন
ডেস্ক নিউজ :: আমাগীকাল (২৭ জানুয়ারী, মঙ্গলবার) সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয় মাঠে সকাল ১১টায় জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। আমিরের আগমন উপলক্ষে সাতক্ষীরায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। চলছে প্রচার প্রচারণাও। জেলা জামায়াতে আয়োজনে রবিবার (২৫ জানুয়ারি) সন্ধায় সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয় মাঠ ও হেলিপ্যাড স্থান পরিদর্শ করেছেন জেলা জামায়াত নেতারা। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক প্রমুখ। পরিদর্শনে যেয়ে জেলা আমীর উপাধ্যক্ষবিস্তারিত…


