খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়ানুষ্ঠান

কামরুল হাসান।। কলারোয়ায় বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যোহর নামাজের পর রূপালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার আয়োজনে ওই দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো.রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার মো.আব্দুল্লাহ আল মামুন, দীপংকর কুমার পাল, ব্যাংক কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল, মহানন্দ কুমার মন্ডল, অফিসার শেখ আব্দুল কুদ্দুস, নাজিমউদ্দীন, আল ইমরান, কিংকর মন্ডলসহ ব্যাংক কর্মচারীবৃন্দ।
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন থানা মসজিদের খতিব প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।






সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই