মাটিবাহী বাহন চাপায় প্রাণ গেলো কলেজ ছাত্রী সুরাইয়ার

কামরুল হাসান।। আবারও কলারোয়ায় মাটিবাহী ট্রলির চাপায় প্রাণ গেলো সুরাইয়া খাতুন(১৮) নামে এক কলেজ ছাত্রীর। তিনি উপজেলার ছলিমপুর গ্রামের ওজিয়ার রহমান গাজীর মেয়ে। শনিবার (৩জানুয়ারি) সকাল ৮টার দিকে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলারোয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুন প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ার জন্য একটি ইজিবাইক যোগে বাড়ি থেকে কলারোয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে বেত্রবতী হাইস্কুলের সামনে আকস্মিকভাবে একটি মাটি বাহী ট্রলি রাস্তা অতিক্রম করার সময় ট্রলি-ইজিবাইকের সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকের যাত্রী সুরাইয়া খাতুন রাস্তায় ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হন। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিক তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান তিনি আগেই মারা গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ জানুয়ারি এই মাটিবাহী বাহনের চাপায় মারা যান শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজুর রহমান। কাকতালীয়ভাবে সেদিনটিও ছিলো শনিবার। এছাড়া, একইভাবে রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী মাটিবাহী বাহন দুর্ঘটনায় মারা যায়।






সম্পর্কিত সংবাদ

  • কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
  • কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন
  • কলারোয়ায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
  • কলারোয়ায় পৃথক দুই মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন ইজ্জত উল্লাহ, এমপি
  • বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও এঁর মতবিনিময়
  • কলারোয়ায় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন
  • কলারোয়ায় নানা অনিয়মের কারনে ক্লিনিকসহ ৫টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা