মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
ইনসাফের বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: জামায়াত আমির
ডেস্ক নিউজ :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একহাতে ফ্যামিলি কার্ড আরেক হাতে নারীর গায়ে হাত একসঙ্গে চলতে পারে না। নারীরা মায়ের জাতি, যারা নারীর দিকে হাত বাড়াতে চায়, আমরা তাদের হাত শক্তভাবে ধরে ফেলব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আগামীতে ইনসাফের বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট দিতেবিস্তারিত…
কলারোয়ায় বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব
এলাকার উন্নয়ন তরান্বিত করতে ধানের শীষে ভোট দিন
কামরুল হাসান।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, নির্বাচিত হলে কাশিয়াডাঙ্গা ও ত্রিমোহিনী এলাকার মানুষের যোগাযোগের সুবিধার্থে কপোতাক্ষ নদের ওপর একটি সেতু নির্মাণ করা হবে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। মঙ্গলবার(২৭ জানুয়ারি) বিকেলে কলারোয়ার দেয়াড়া হাইস্কুল ময়দানে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধানবিস্তারিত…
কলারোয়া হাসপাতালে বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিসেফ এর অর্থায়নে এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর বাস্তবায়নে দশ লক্ষ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, এই বুথ উদ্বোধনের ফলে রোগীদের জন্য বিশুদ্ধ পানির স্বল্পতা দূর হবে। অতিরিক্ত অর্থ ব্যয় করে রোগীদের বাইরে থেকে পানি কিনতে হবে না। হাতের নাগালেই পানির ব্যবস্থা থাকায় অনেক মানুষ উপকার পাবে। পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ মোটবিস্তারিত…
কলারোয়ায় নির্বাচন ও গণভোট নিয়ে নবাগত জেলা শিক্ষা কর্মকর্তার মতবিনিময়
কামরুল হাসান।। কলারোয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত এবং নবাগত জেলা শিক্ষা কর্মকর্তার সাথে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত জেলা শিক্ষা কর্মকর্তা মো: আলমগীর কবীর। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো: আবুল খায়ের। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যেবিস্তারিত…
সাতক্ষীরায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ
ডেস্ক নিউজ :: আজ (২৭ জানুয়ারী, মঙ্গলবার) সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয় মাঠে সকাল ১১টায় জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। আমিরের আগমন উপলক্ষে সাতক্ষীরায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। জেলা জামায়াতে আয়োজনে রবিবার (২৫ জানুয়ারি) সন্ধায় সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয় মাঠ ও হেলিপ্যাড স্থান পরিদর্শ করেছেন জেলা জামায়াত নেতারা। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।


