সাতক্ষীরার ছয়ঘরিয়ায় বজ্রপাতে নারী শ্রমিক নিহত
ডেক্স নিউজ :: সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় বজ্রপাতে নারী শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী শ্রমিক।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত সামেত্তভান ওরফে চেড়ী(৪২) ছয়ঘরিয়া গ্রামের আনার হোসেনের স্ত্রী।
আহত খুকুমনি(৩৫) একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় গ্রাম পুলিশ অনাথ বলেন, সামেত্তভান ও খুকুমনি শ্রমিক হিসেবে কাজ করেন। আজ সকালে কুশখালী কাকমারীর বিলে ধান বহনের জন্য যান ওই দুজন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সামেতভান ওরফে চেরী নিহত হন। আহত হন খুকুমনি। খুকুমনিকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধন ওবিস্তারিত…
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
আব্দুল হান্নান, সাতক্ষীরা:: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতেবিস্তারিত…


