সারাদেশে বজ্রসহ কালবৈশাখী ঝড়ের আভাস, নিরাপদে থাকার পরামর্শ
ডেস্ক নিউজ :: রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ (২১ এপ্রিল) দুপুর ৩টার মধ্যে বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে কৃষি কাজ করতে যাওয়া থেকে বিরত থাকা ও অনিরাপদ জায়গায় অবস্থান না করতে পরামর্শ দেওয়া হয়েছে।
এদিন ঢাকা শহরের উত্তর-পূর্ব দিক ও পূর্ব দিকের উপজেলাগুলোর (ধামরাই, উত্তরা, গুলশান, বনানী, ডেমরা) ওপরে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নাগরিকদের যথাযথ ব্যবস্থা নিয়ে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
এক ফেসবুক পোস্টে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে তিনি জানান, রেকর্ড পরিমাণ বজ্রপাতের আশঙ্কা করা যাচ্ছে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায়।
তিনি আরও বলেন, দুপুর ৩টার মধ্যে গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবনের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পাঁচ দিনের এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার (২০ এপ্রিল) দেওয়া ওই পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে এই মাসের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
সম্পর্কিত সংবাদ
খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
খেলোয়াড় জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত…
শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্রবিস্তারিত…


