কেশবপুরে ইসলামী যুবসমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২১ডিসেম্বর শনিবার বাদ আছর উপজেলার মউ্গলকোট ইউনিয়নের বড় পাথরা পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে স্থানীয় ইসলামী যুবসমাজের উদ্যোগে ৩য় বার্ষিকী মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ বজলুর রহমান সরদারের সভাপতিত্বে ও মাস্টার মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস ও মিডিয়াটিমের সদস্য এবং এলাকার কৃতি সন্তান এস,এম মোঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, ৫নং মউ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাক হোসেন।
মাহাফিলে প্রধান বক্তা তাফসীর পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী (গাইবান্ধা)। দ্বিতীয় বক্তা দীনি আলোচনা পেশ করেন, হাফেজ মুফতি মাওলানা আবুল হোসেন হামিদী(খুলনা), বিশেষ আলোচক মাওলানা মোঃ মাসুদুর রহমান(লাল মনিরহাট) ও ক্বারী মোঃ দিদারুল ইসলাম। এছাড়াও ওলামায়ে কেরাম তাশরীফ আনেন।
মাহাফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মোন্তাজ উদ্দীন মোড়ল





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ