রবিবার, ডিসেম্বর ১৫, ২০২৪

 

শ্যামনগরে তরুণসমাজের মধ্যে দেখা যাচ্ছে অনলাইন জুয়ার আশক্তী

আহসান হাবীব সিয়াম  :: তরুণ সমাজ অনলাইন জুয়াতে আশক্ত হয়ে পড়েছে। উন্নত তথ্যপ্রযুক্তির কারণে আজ যোগাযোগসহ সব কিছুই হাতের মুঠোয় চলে এসছে, যার অপব্যবহার একই সঙ্গে আমাদের জীবনে সর্বনাশের গাঢ় ছায়াও ফেলেছে। সেই সর্বনাশা ছায়াটি হলো অনলাইন জুয়া। অনলাইন জুয়া প্রতিনিয়ত হাজারো মানুষ নিঃস্ব হচ্ছে। বাংলাদেশে জুয়া নিষিদ্ধ হওয়া সত্তেও তরুণ প্রজন্ম এটি প্রতিনিয়ত খেলে যাচ্ছে ও জুয়া খেলার প্রচুর প্রবণতা দেখা যাচ্ছে। যে কেউ চাইলেই সহজেই সফটওয়্যার নামিয়ে ঘরে বসেই অ্যাকাউন্ট করে অনলাইনে জুয়া খেলতে পারেন। অনলাইন জুয়ায় আসক্ত বেশির ভাগই স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণ প্রজন্ম। অনলাইনেবিস্তারিত…


শ্যামনগরে প্রাইভেট কারের ধাক্কায় ২ স্কুল ছাত্র মারাত্বক জখম

আহসান হাবীব সিয়াম :: রবিবার বেলা ১১ টায় খানপুর মিশনের সামনে প্রাইভেট কারের ধাক্কায় ২ সাইকেল আরোহী শিশু স্কুলছাত্র মারাত্বক ভাবে জখম হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতক্ষ্য দর্শীরা জানান, বেলা ১১ টার দিকে ২ সহদর স্কুল ছাত্র আব্দুল্লাহ তমিজি (১০), ও হাবিবুল্লাহ (১১) পিতা- ওলিউল্ল্যাহ তমিজি সাইকেল যোগে শ্যামনগর আসার পথে একটি প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা মারলে শিশু দুটি পড়ে যেয়ে মারাত্বক ভাবে জখম হয়। জখমী ২ শিশুকে শ্যামনগর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসরা উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণবিস্তারিত…


সাতক্ষীরা কলেজের প্লাটিনাম জুবলী’র নিবন্ধন ফি রিভিউ করার আহবান রাজনীতিকদের

নিজস্ব প্রতিনিধি :: অতিরিক্ত নিবন্ধন ফি নির্ধারণ হওয়ায় সাতক্ষীরা সরকারি কলেজ প্রতিষ্ঠার ৭৫বছর পূর্তিতে প্লাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে রাজনীতিক প্রাক্তন প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। এতে আশাহত প্রাক্তন শিক্ষার্থী ও রাজনীতিকরা। সংশ্লিস্টরা বলছেন, নিবন্ধন ফি অতিরিক্ত হয়ে গেছে। সহনশীল ও গ্রহণযোগ্য হলে অধিকাংশের অংশগ্রহণ নিশ্চিত হতো। আরো বলছেন, বিভিন্ন জনপদে কোন বিশেষ ব্যক্তি বা ঘটনা বা কোন কিছুর প্রতিষ্ঠার সময়কালের সূত্র ধরে জয়ন্তী বা জুবিলীর কথা শোনা যায়। এর প্রবর্তন হয়েছে প্রাচীন রোমান সভ্যতা থেকে। বর্তমানে জয়ন্তী পালনের পরিব্যাপ্তি প্রায় সর্বক্ষেত্রে লক্ষণীয়, যেমন- স্বাধীনতা, রাজ্যাভিষেক, ব্যক্তি, ভাষা, প্রতিষ্ঠান,বিস্তারিত…


কলারোয়ায় বিজয় দিবস উপলক্ষে যুবদলের প্রস্তুতিমূলক সভা 

কামরুল হাসান ::  মহান বিজয় দিবস উপলক্ষে কলারোয়া উপজেলা যুবদলের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে এম আর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ  প্রস্তুতিমূলক সভায় দলীয় নেতাকর্মীদের সরকারি প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় এবং সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে সকাল সাড়ে ৮টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতিমূলক এ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিনবিস্তারিত…


ভারতে আটক ৬ বাংলাদেশী জেলেকে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি :: অবৈধভাবে ভারতে প্রবেশ করে মংলা সুন্দরবন দুবলার চর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের সুন্দরবন কোস্টগার্ড কর্তৃক আটক ৬ বাংলাদেশী জেলেকে দীর্ঘ ১বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের nকাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা বলেন, গত ২৩ ডিসেম্বর ২০২৩ সালে আমরা আটক হওয়ার পর কোস্টগার্ড কোলকাতার দমদম থানা পুলিশের নিকট হস্তান্তর করলে দমদম সেন্ট্রাল কারাগারে ১ বছর সাজা ভোগ শেষে আজ দেশে ফেরত দেন। তারা হলো, রাজু সরদার (৩১), ইসরাত খান (৪৮), মোহাম্মদ আলী শেখ (২১), ইলিয়াস শেখ (৫১),বিস্তারিত…


ভারত ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল

নিউজ  ডেস্ক  :: ভারতকে দেওয়া বিশেষ সুবিধা ‘মোস্ট ফেভারড নেশন’ বাতিল করেছে সুইজারল্যান্ড। শনিবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে ডাবল ট্যাক্সেশন এভয়েডেন্স এগ্রিমেন্টের আওতায় ওই সুবিধা চালু ছিল। সুইস সরকারের নতুন সিদ্ধান্তে ভারতে সুইস বিনিয়োগকে প্রভাবিত করতে পারে। এ ছাড়া ইউরোপীয় দেশে পরিচালিত ভারতীয় কোম্পানিগুলোর ওপর উচ্চ কর আরোপের সম্ভাবনাও থাকছে। সুইস ফাইন্যান্স ডিপার্টমেন্টের ১১ ডিসেম্বরের একটি বিবৃতি এ তথ্য নিশ্চিত করে। তারা বলছে, এই পদক্ষেপটি গত বছর ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এসেছে।   মোষ্স্টট ফেভারড নেশন ধারাবিস্তারিত…