priya
বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে তাগিদ থাকবে ট্রাম্পের
নিউজ ডেস্ক :: বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকারের ওপর দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফেরায় ডোনাল্ড ট্রাম্পের তাগিদ থাকবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। যুগান্তরকে তিনি বলেন, গত ২ সপ্তাহে আমরা দেখেছি যে তারা বাংলাদেশের বিষয়ে স্পষ্ট ধারণা চাচ্ছিল। সেই কারণে আমার মনে হয় রিপাবলিকান পার্টি বা ডোনাল্ড ট্রাম্পের পার্টির একটা তাগিদ থাকবে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে। বিশ্লেষক ইমতিয়াজ আরও বলেন, ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক করতে চেষ্টা করবে। এই কারণে হয়তো আমরা যে উৎসাহটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ব্যাপারে সেটা হয়তো ভাটা পড়বে বা অতটা উৎসাহ থাকবে না। তার (ডোনাল্ড ট্রাম্প)বিস্তারিত…
নারী কেন পুরুষের প্রতি আগ্রহ হারায়?
নিউজ ডেস্ক :: প্রেমের সম্পর্কে রয়েছেন। অথচ কিছু দিন পর পর সঙ্গীর সঙ্গে চলছে অশান্তি। তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া। মনে মনে হয়তো ভাবছেন কী ভুল হলো, কিন্তু ভুল খুঁজে পাচ্ছেন না। বুঝতেও পারছেন না প্রেমিকা কেন আপনার প্রতি রেগে আছেন। কেনই বা তার সঙ্গে সম্পর্ক অবনতির পথে। সম্পর্ক নষ্ট হওয়ার যন্ত্রণা নারী-পুরুষ নির্বিশেষে পেয়ে থাকেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পুরুষেরা সমস্যার মূলে পৌঁছাতে পারেন না! ফলে সমাধান খুঁজে পাওয়ার আগেই সম্পর্ক হারিয়ে বসেন। মনোবিদদের মতে, পাঁচটি ভুল করলে নারীদের কাছে আকর্ষণ হারান তাদের পুরুষ সঙ্গীরা। আবেগের অভাব জীবন সব সময় সমানভাবেবিস্তারিত…
সালমানের পর এবার শাহরুখকে প্রাণনাশের হুমকি
নিউজ ডেস্ক :: বাবা সিদ্দিকীর হত্যার পর তার কাছের মানুষদেরকে বিভিন্ন সময়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাদ যাননি সালমান খানও। কয়েক দফায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে। যার দরুণ বলিউড ভাইজানের নিরাপত্তা কঠোর করা হয়েছে। সালমান খানের পর এবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলিউড কিং শাহরুখ খানকে। বৃহস্পতিবার ছত্তিশগড় থেকে একটি উড়োফোন আসে মুম্বাই পুলিশের কাছে। সেই ফোনেই শাহরুখকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। ইতিমধ্য়েই ফোনকল ট্রেস করে ছত্তিশগড়ে পৌঁছেছে মুম্বাই পুলিশ। জানা গেছে, ফয়জন নামের এক ব্যক্তিই এই ভুয়া ফোনের নেপথ্যে রয়েছে। অভিযুক্তকে নিয়ে আসাবিস্তারিত…
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান
নিউজ ডেস্ক :: ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে সরকারের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদায়ী মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলমের স্থলাভিষিক্ত হবেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে প্রেষণে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে পদায়ন সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে । বিসিএস ১৭তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। এরপর তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে উপসচিব ও যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনিবিস্তারিত…
২০ বিলিয়নের ঘরে রিজার্ভ
নিউজ ডেস্ক :: অবশেষে ২০ বিলিয়ন ডলারের ঘরে অবস্থান করছে বিদেশি মুদ্রার রিজার্ভ। বিপিএম-৬ হিসাব অনুযায়ী দীর্ঘদিন ধরে তা ২০ বিলিয়নের নিচে অবস্থান করছিল। প্রবাসী আয় বাড়ায় দেশের রিজার্ভের পরিমাণও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের মাসের ৬ তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভ ২ হাজার ৫৭৩ কোটি মার্কিন ডলার বা ২৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২ হাজার কোটি ডলার (২০ বিলিয়ন)। গত মাসের শুরুর দিকে অর্থাৎ ২ অক্টোবরবিস্তারিত…
সর্দি-কাশি গায়েব হবে এই পানীয়তে
নিউজ ডেস্ক :: শীত আসতে না আসতেই বাড়িতে বাড়িতে এখন ভাইরাল ফিভার। সঙ্গে আবার সর্দি-কাশি। এমন অবস্থায় অনেক ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছে না। এদিকে দিন দিন কমছে ইমিউনিটি পাওয়ার। সুস্থ থাকতে কী করবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তবে এই সমস্যা থেকে আপনাকে বাঁচাতে পারে তুলসী পাতা ভাবছেন কীভাবে? তাহলে চলুন আজকের প্রতিবেদনে বাঙালিদের প্রত্যেকের বাড়িতে থাকা, এই তুলসীর উপকারিতা নিয়ে আলোচনা করা যাক। তুলসী, আয়ুর্বেদে এটি একটি বিশেষ ঔষধি গাছ। এর পাতার মধ্যে লুকিয়ে আছে বহু ঔষধি গুণাগুণ। যা আমাদের অনেক সমস্যার সমাধান করে। এর পাতা চিবিয়ে খান বাবিস্তারিত…
অক্টোবরে ফের বেড়েছে মূল্যস্ফীতি
নিউজ ডেস্ক :: চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে। এই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ । এ ছাড়াও সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।এর আগে আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ সেপ্টেম্বরে কমার পর অক্টোবরে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। ১০ শতাংশ ছাড়িয়েছে মূল্যস্ফীতি,বিস্তারিত…
পূর্ণ স্বায়ত্তশাসনসহ ২১ দাবিতে জবি ছাত্রদলের সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক :: জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পূর্ণ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে দুটি প্রো-ভিসি পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দল।বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সুজন মোল্লা এবং লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি আসাদুজ্জামান আসলাম। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিমের নিকট স্মারকলিপিও দেন তারা। সংগঠনটির পক্ষ থেকে ২১ দফা দাবি রাখা হয়।সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের তালিকা আগামী ১০ দিনের মধ্যে প্রশাসনেরবিস্তারিত…
যে দৃশ্যের কারণে পরিবারের কাছে ছোট হন বলিউডের এ অভিনেতা
নিউজ ডেস্ক :: ভারতীয় সিনেমা অঙ্গনে পনেরটি বছর পার করলো মধুর ভান্ডারকরের পরিচালনা এবং নীল নীতেন মুকেশ অভিনীত ‘জেল’ সিনেমাটি। নীল প্রখ্যাত গায়ক মুকেশের ছেলে। তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নিউইয়র্ক’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘প্লেয়ার্স’সহ আরও অনেক। তবে এরমধ্যে জেল সিনেমায় নীতেন সাহসী নগ্ন একটি দৃশ্যে অভিনয় করেছিলেন। আর এরজন্য পরিবারের কাছে ছোটও হতে হয়েছিল তাকে। খবর : টাইমস নাও নিউজ এ নিয়ে নীল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ছিল ‘জেল’। যেটি মুক্তির ১৫ বছর পরেও দর্শকদের মধ্যে এখনো আলোচনা সৃষ্টি করে। আমি চিরকালবিস্তারিত…
২৫ অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান কিনছে ইসরায়েল
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক :: মধ্যপ্রাচ্যজুড়ে বাজছে যুদ্ধের দামামা। গাজায় ইসরায়েলি হামলার এক বছর পূর্ণ হয়েছে। এ ছাড়া লেবাননেও ইসরায়েলি হামলায় অকাতরে প্রাণ হারাচ্ছে একের পর এক বেসামরিক নাগরিকরা। এরইমধ্যে সামরিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইসরায়েল। অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান কিনছে দেশটি। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২৫টি অত্যাধুনিক এফ-১৫ মার্কিন যুদ্ধবিমান কিনতে চলেছে। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। এসব বিমানের জন্য পাঁচ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করবে তারা। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে,প্রতিরক্ষা মন্ত্রণায় গত বুধবার (০৬বিস্তারিত…


