priya

 

১ জানুয়ারি থেকে স্মার্ট কার্ডেই মিলবে টিসিবির পণ্য

নিউজ  ডেস্ক  ::  আগামী বছরের ১ জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর মাধ্যমে বাতিল হয়ে যাচ্ছে হাতে লেখা কার্ডের প্রচলন। শনিবার (০৯ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর এ তথ্য জানান। হুমায়ুন কবীর বলেন, রমজান উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব পণ্য আমদানি করা হয়, সেসবেরও প্রস্তুতি নেওয়া শেষ। রমজানে পণ্যের কোনো সংকট হবে না। তিনি বলেন, তেল, ডাল, চিনির পাশাপাশি খেজুর ও ছোলা ঢাকা ও অন্য সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে। ছোলা ওবিস্তারিত…


সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্তা, ঢাবির আইন বিভাগের শিক্ষার্থীদের প্রতিবাদ

নিউজ  ডেস্ক  ::  সুইজারল্যান্ডের জেনেভায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্থা করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া এঘটনায় জড়িতদের শাস্তির দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন আইন সমিতি। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, সাবেক জেলা জজ শাজাহান সাজু, নূরে এরশাদ সিদ্দিকী, আরিফুর রহমান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, ডেপুটিবিস্তারিত…


আহত শাকিব খান

নিউজ  ডেস্ক  ::  ঢালিউডের মেগাস্টার শাকিব খান সম্প্রতি ভারতে তার নতুন সিনেমা ‘বরবাদ’-এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। মুম্বাইয়ের একটি শুটিং সেটে অ্যাকশন দৃশ্যের অভিনয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শুটিংয়ের সময় একটি দরজায় প্রচণ্ড আঘাত পেয়ে শাকিব খান চোখের উপরের অংশে গুরুতর আঘাত পান। ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক সেবা দেওয়ার পাশাপাশি শাকিব খানের সিটি স্ক্যান করান। সিনেমার পরিচালক মেহেদীর বরাত দিয়ে জানা যায়, শাকিব খান এখন বিপদমুক্ত আছেন। এই দুর্ঘটনার কারণে শুটিংয়ে সাময়িক বিঘ্ন ঘটলেও শাকিব শিগগিরই সুস্থ হয়ে আবারও শুটিংয়ে যোগবিস্তারিত…


৩১০ ম্যাচ পর সাকিব-তামিম-মুশফিক ছাড়া মাঠে টাইগাররা

নিউজ  ডেস্ক  ::  সিরিজ শুরুর আগেই জানা গেছে খেলা হচ্ছে না সাকিব আল হাসান ও তামিম ইকবালের। প্রথম ম্যাচে পাওয়া আঙুলের চোটে ছিটকে যান মুশফিকুর রহিমও। অভিজ্ঞ এই তিন ক্রিকেটারকে ছাড়া খেলতে নেমে একটা রেকর্ডও হয়ে গেল বাংলাদেশের। ৩১০ ওয়ানডের পর এবারই প্রথম এই তিন সিনিয়র ক্রিকেটারকে ছাড়া খেললেন নাজমুল হোসেন শান্তরা। বছরের হিসেবে প্রায় ১৮ বছর পর এমন কিছু দেখলেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা। সংযুক্ত আরব আমিরাতের শারজাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘটে এমন ঘটনা। ২০০৬ সালের ৪ আগস্টে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় সাকিব-মুশফিকের। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজবিস্তারিত…


যুক্তরাষ্ট্রজুড়ে কৃষ্ণাঙ্গদের বর্ণবাদী বার্তা, তদন্তে এফবিআই

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ::  যুক্তরাষ্ট্রজুড়ে কৃষ্ণাঙ্গদের বর্ণবাদী বার্তা পাঠানোর ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। ধারণা করা হচ্ছে, নির্বাচনের পরের দিন বুধবার থেকে কৃষ্ণাঙ্গ নাগরিকদের ব্যক্তিগত ফোন নম্বরে এসব বর্ণবাদী বার্তা পাঠানো শুরু হয়েছে। খবর বিবিসির।আলাবামা, উত্তর ক্যারোলিনা, ভার্জিনিয়া, নিউইয়র্ক এবং পেনসিলভানিয়াসহ অঙ্গরাজ্যগুলোর স্কুল ও কলেজের ছাত্রসহ কৃষ্ণাঙ্গ মানুষরা এসব বার্তা পেয়েছেন। এফবিআই বলছে, সারা দেশের ব্যক্তিদের কাছে প্রেরিত আপত্তিকর এবং বর্ণবাদী বার্তা সম্পর্কে তারা সজাগ রয়েছেন এবং ঘটনা তদন্তে বিচার বিভাগ ও অন্যান্য ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। মার্কিন নির্বাচনের পরের দিন বুধবার (৬ নভেম্বর)বিস্তারিত…


অর্থনৈতিক শুমারি শুরু ১০ ডিসেম্বর, প্রথমবারের মতো থাকছে বিদেশি কর্মীর তথ্যও

নিউজ  ডেস্ক  ::  আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী সারা দেশে পরিচালিত হবে অর্থনৈতিক শুমারি। ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী এবারের শুমারিতে তথ্য সংগ্রহ করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পর এমন শুমারি করে থাকে সংস্থাটি।শুমারির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে বৃহস্পতিবার (৭ নভেম্বর) অর্থনৈতিক শুমারির ২০২৪ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি সম্পর্কে তুলে ধরা হয়েছে। এ উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সন্মেলন কক্ষে আয়োজন করা হয় কর্মশালার। সেখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। উপ-প্রকল্প পরিচালক মিজানুর রহমান জানান, অর্থনৈতিক শুমারিতে ৬৫টি প্রশ্ন উঠে আসবে। এবারই প্রথম ট্যাবের মাধ্যমেবিস্তারিত…


ঋতু পরিবর্তনের সময় যে কারণে কমলা খাবেন

নিউজ  ডেস্ক  ::  শীত আসার আগে থেকেই অনেকে জ্বর-ঠান্ডা-কাশিতে ভুগছেন। এ সময় দিনে বেশ গরম থাকে এবং রাতে হালকা ঠান্ডা পড়ে। দিন ও রাতের আবহাওয়ার এ পরিবর্তনের কারণে মূলত অধিকাংশরা অসুস্থ হয়ে পড়েন। তাই সুস্থ থাকতে শীতের আগে থেকে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঋতু বদলের এ সময় কমলা খেতে পারেন। কমলার হালুয়া, কমলার জেলি কিংবা অন্যকিছু নয়। তাজা কমলার রস আপনাকে সুস্থ থাকতে সহায়তা করবে। কমলায় একাধিক পুষ্টি উপাদান যেমন- পটাশিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইটোকেমিকাল ও ফ্লেভোনয়েড  থাকে। এসব উপাদান শরীর গঠনে ভূমিকা পালন করে। ফাইটোনিট্রিয়েন্টস, ভিটামিন সি সমৃদ্ধবিস্তারিত…


এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে আগোরা

নিউজ  ডেস্ক  ::  আগোরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্যাক অফিস ইনচার্জ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৭ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড পদের নাম: ব্যাক অফিস ইনচার্জ পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: সাউন্ড নলেজ এসএপি সিস্টেমে দক্ষতা অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)বিস্তারিত…


কেমন জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

নিউজ  ডেস্ক  ::  বিয়ের জন্য পাত্র খুঁজছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত সোমবার অভিনেত্রীর ৪১তম জন্মদিনে ফের বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন।বাঁধন জানিয়েছিলেন, তার মেয়ে সায়রা চায় মায়ের জীবনে কেউ আসুক। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন করে নতুনভাবে পথচলা শুরু করার আগ্রহ প্রকাশ করেন অভিনেত্রী।বাঁধন বলেন, ‘এখন অনেক বেশি মনে করি যে একজন জীবনসঙ্গী থাকতেই পারে।’ কেমন জীবনসঙ্গী চান? সেই বিষয়ে বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথ চলাবিস্তারিত…


লেবানন ও গাজায় ইসরাইলের যুদ্ধ কিভাবে সামলাবেন ট্রাম্প?

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ::    ফের হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিশ্রুতি হলো বিদেশি যুদ্ধ বন্ধ করা। তবে মধ্যপ্রাচ্যে তিনি দুটি বিপজ্জনক সংঘাতের সম্মুখীন হচ্ছেন- একটি গাজায় এবং অপরটি লেবাননে। এই দুটি সংকট তার অঙ্গীকারকে দারুণভাবে পরীক্ষায় ফেলবে নিঃসন্দেহে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাগুলোতে নিজেকে একজন দৃঢ় নেতা এবং শান্তির জন্য মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করেছেন। গাজায় ইসরাইলের যুদ্ধ সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি বলেছেন, ‘একটা চূড়ান্ত সমাধানে পৌঁছাতে হবে এবং শান্তির পথে ফিরতে হবে’। গাজায় ইসরাইলি আগ্রাসন ও ট্রাম্পের অবস্থান ইসরাইলি ভূখণ্ডে হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলারবিস্তারিত…