ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান
নিউজ ডেস্ক :: ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে সরকারের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদায়ী মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলমের স্থলাভিষিক্ত হবেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে প্রেষণে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে পদায়ন সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে । বিসিএস ১৭তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন।
এরপর তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে উপসচিব ও যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।সর্বশেষ তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিদ্যুৎ বিভাগে যোগদানের আগে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র :দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
মিজানুর রহমান আজহারীর সকল তাফসির মাহফিল স্থগিত
চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন দেশের জনপ্রিয় ইসলামীবিস্তারিত…
শেষ হলো বাংলাদেশ থেকে হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন ৮৫১৬৪ হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে গতকাল শনিবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজার ১৬৪বিস্তারিত…


