priya
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প : ফক্স নিউজ
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক :: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ। তাদের হিসাব-নিকাশ মতে, আর কোনোভাবেই কমলা হ্যারিসের এগিয়ে যাওয়ার সুযোগ নেই। সর্বশেষ খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জিততে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। তা ইতিমধ্যে ট্রাম্প নিশ্চিত করেছেন এবং আরও কিছু রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট তার দখলে যাওয়ার খুববিস্তারিত…
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
নিউজ ডেস্ক :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত। এতে ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা রয়েছে। সোমবার (০৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন। মঙ্গলবার (০৫ নভেম্বর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবের মধ্যে জনতা ব্যাংক পিএলসিতে ৫ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫১২ টাকা, ইউনিয়ন ব্যাংক পিএলসির ৩টি হিসাবে ৩ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৫৯৪ টাকা, সীমান্ত ব্যাংক পিএলসিতে ১ কোটি ৩৭ লাখ ৪৫ হাজারবিস্তারিত…
১০ ব্যান্ডের রক ‘দ্য ক্যাপিটাল’
নিউজ ডেস্ক :: আসছে শীত। শুরু হচ্ছে কনসার্টের মৌসুম। এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ৩০০ ফিটে একটি কনসার্টের আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। যেখানে দেশসেরা ১০টি ব্যান্ড পারফর্ম করবে। প্রতি বছরই নভেম্বর ও ডিসেম্বর মাসে ঢাকা ও ঢাকার বাইরে শীতের সময় অসংখ্য কনসার্টের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এরই মধ্যে বেশকিছু কনসার্টের খবর পাওয়া গেছে। ‘দ্য ক্যাপিটাল’ শিরোনামের কনসার্ট তার মধ্যে অন্যতম। আয়োজন নিয়ে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশনের পক্ষে থেকে কালবেলাকে জানানো হয়, এরই মধ্যে তারা আটটি ব্যান্ডের নাম ঘোষণা করেছে। এ ছাড়াবিস্তারিত…
জাহিলিয়াতপূর্ণ চিন্তার স্থানে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতিস্থাপন করতে হবে : মঞ্জুরুল ইসলাম
নিউজ ডেস্ক :: ছাত্রশিবিরের ২০২৫ সালের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, বর্তমান সমাজে প্রচলিত জাহিলিয়াতপূর্ণ চিন্তা ও মূল্যবোধ আমাদের জাতির অগ্রগতি ও মঙ্গলকে বাধাগ্রস্ত করছে। এসব ভুল ধারণার বিরুদ্ধে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতিস্থাপন অপরিহার্য। ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানবতার সঠিক পথ প্রদর্শন করে। তিনি বলেন, ইসলামী সংস্কৃতি ও নীতির মাধ্যমে আমরা আমাদের চিন্তা ও নীতি-নৈতিকতায় আমূল পরিবর্তন আনতে পারব, যা সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এটি আমাদের জাতির প্রকৃত মুক্তিবিস্তারিত…
খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী
নিউজ ডেস্ক :: কালীপুজার রাতে প্রসাদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ওপার বাংলার অভিনেত্রী অঙ্গনা রায়। পরিস্থিতি বেগতিক দেখে অভিনেত্রীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। খাদ্যে বিষক্রিয়ার জেরেই অঙ্গনা অসুস্থ হয়ে পড়েছেন। অভিনেত্রী জানান, কালীপুজার রাতে প্রসাদ খাওয়ার পর থেকেই অসুস্থবোধ করেন তিনি। বিষক্রিয়ার জেরে শরীরে রক্তচাপও কমে যায়। এমনিতেই তার রক্তচাপ একটু কমই থাকে। তবে এদিন শরীর বেশ দুর্বল হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। তিনি বলেন, প্রসাদ খাওয়ার ফলে যে মারাত্মক পরিস্থিতি হতে পারে, তেমন ধারণা ছিল না। ডাক্তার বলেছেন, এটা ভীষণই কমন একটা ব্যাপার।বিস্তারিত…
ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন ফারিণ
নিউজ ডেস্ক :: সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত ওয়েব সিরিজ ‘চক্র’। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনীত সিরিজ ‘চক্র’ সম্পর্কে ফারিণ বলেন, ‘দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। দর্শক সাড়া ভালো পাওয়াতেই এর দ্বিতীয় সিজন নির্মাণ হতে যাচ্ছে। সিরিজটির শুটিং শুরুর পর থেকেই খুব ভয়াবহ কিছু অদ্ভুত ঘটনার মধ্য দিয়েই আমাদের যেতে হয়েছে। এটি মুক্তির পরও আমার গলা শুকিয়ে আসছিল। ঘুমের মধ্যেও আমি দুঃস্বপ্ন দেখেছি।শুটিংয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করে ফারিণ বলেন, ‘এর কাজ শুরুর পর থেকেই অদ্ভুতবিস্তারিত…
১২০ মিলিয়ন ডলারে পিওরইট বিক্রি করে দিল ইউনিলিভার
নিউজ ডেস্ক :: ১২০ মিলিয়ন ডলারে খাবার পানি শোধনকারী পিওরইট বিক্রি করে দিল ইউনিলিভার। গ্লোবাল ওয়াটার টেকনোলজি কোম্পানি এও স্মিথ কর্পোরেশন পিওরেইট অধিগ্রহণ করে। নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে এও স্মিথ কর্পোরেশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কেভিন জে হুইলার বলেন, “পিওরইট বাজারে আমাদের প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর পরিপূরক। এটি দক্ষিণ এশিয়ায় আমাদের উপস্থিতি বাড়াতে সহায়তা করবে।”পিওরইট প্রথম ২০০৪ সালে ভারতের চেন্নাইতে চালু করা হয়েছিল। দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল জনসংখ্যা এবং এর বাইরে সহজলভ্য এবং নিরাপদ পানি সরবরাহ করার উদ্দেশ্যে এটি চালু করা হয়। বাংলাদেশে ইউনিলিভার ২০১০ সালে পিওরইটবিস্তারিত…
চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক :: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশে চাঁদাবাজি বেড়ে গেছে। এটাকে কঠোর হাতে দমন করা হবে। চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, অপরাধী যেই হোক, ছাড় পাবে না। ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে। তিনি বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, তবে আরও ভালো করতে হবে। রাস্তার সব দোকানপাট আপাতত সরানো হবে। ফুটপাতের দোকানগুলো থাকবে।বিস্তারিত…
ভূমি মন্ত্রণালয় নেবে ২৩৮ জন, আজই আবেদন করুন
নিউজ ডেস্ক :: ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে ১ পদে মোট ২৩৮ জনকে নিয়োগ দেবে। এ বিজ্ঞপ্তির সংশোধনীও প্রকাশ করা হয়েছিল। ১৪তম গ্রেডে সার্ভেয়ার পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। পদের নাম: সার্ভেয়ার পদসংখ্যা: ২৩৮ আবেদনের যোগ্যতা: স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাস। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) আবেদনের বয়সসীমা ১ মে ২০২৪ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধারবিস্তারিত…
মদ ছুঁয়ে দেখেননি কার্তিক, কিসের নেশা জানালেন অভিনেতা
নিউজ ডেস্ক :: কখনো মায়ের অবাধ্য হন না বলিউডে এ প্রজন্মের ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। অর্থ, যশ, খ্যাতি— সবই পেয়েছেন তিনি। এখনো মাকে ভয় পান। মেনে চলেন মায়ের কথা। সে কারণে মায়ের নিষেধ, তাই কখনো মদ ছুঁয়ে দেখেননি তিনি। তবে নেশা একটা রয়েছে তার, আর সেটি কী জানালেন এ অভিনেতা। এদিকে বক্স অফিসে প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছে তার সাম্প্রতিক ছবি ‘ভুলভুলাইয়া ৩’। দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত এ ছবি ইতোমধ্যে ১০০ কোটি রুপি ছুঁয়ে ফেলেছে। এত সাফল্য, তবু মাথা ঘুরে যায়নি তার, মদ ছুঁয়ে দেখেননি কখনো। মায়ের নিষেধ ছিল তাই। মদবিস্তারিত…


