অক্টোবরে ফের বেড়েছে মূল্যস্ফীতি

নিউজ  ডেস্ক  ::  চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে। এই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ । এ ছাড়াও সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ।

সেপ্টেম্বরে এ হার ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।এর আগে আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ সেপ্টেম্বরে কমার পর অক্টোবরে আবারও বেড়েছে মূল্যস্ফীতি।

আর গত জুলাইয়ে দেশে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি ছিল ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। ওই মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছিল ১১ দশমিক ৬৬ শতাংশ হারে।বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে, যা এক মাস আগে ছিল ৯ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ প্রায় দুই বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে। ২০২৩ সালের মার্চ থেকে সামগ্রিক মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে আছে। যার প্রভাব পড়েছে দেশের নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর।

সূত্র :কালবেলা





সম্পর্কিত সংবাদ

  • তুরস্কে জাহাজ রফতানি করবে আনন্দ শিপইয়ার্ড
  • সংকটে থাকা আরও ৩ ব্যাংকের সম্পদের মান যাচাই শুরু
  • এক্সিলেন্স ব্যাংকিং কার্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
  • ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খান
  • জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করল সরকার
  • সরকারী ৬ টি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১২৬২, ফি ২০০ টাকা
  • ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ
  • ই-সিগারেট নিষিদ্ধ করেতে প্রধান উপদেষ্টাকে চিঠি