ekabir
দেবহাটায় সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
দেবহাটা প্রতিনিধি :: দেবহাটায় রেজিস্ট্রেশন বিহীন অবৈধভাবে সার মজুদ ও বেশী দামে বিক্রয় করায় এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ১৭৩ বস্তা সার জব্দ করা হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় এক ব্যক্তি বাড়িতে মজুদকৃত প্রায় ১৭৩ বস্তা সার (ইউরিয়া- ৮০ বস্তা, ডিএপি- ৬০ বস্তা, টিএসপি ৩০ বস্তা, এমওপি- ৩ বস্তা) পাওয়া যায়। রেজিস্ট্রেশন বিহীন অবৈধভাবে সার মজুদ ও বেশী দামে বিক্রয় করায় আশরাফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে দুই লক্ষবিস্তারিত…
আশাশুনিতে জমি জবর দখলের লক্ষ্যে ভাংচুর লুটপাট, আহত-২
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার রাধা বল্লভপুর মৌজায় খাস সম্পত্তিতে বসবাসকারীদের দখলচ্যুত করতে ঘরবাড়ি ভাংচুর, মালামাল লুটপাট ও গৃহবধূদের মারপিট করে আহত করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। রাধা বল্লভপুর গ্রামের মৃত খোদা বক্স গাজীর ছেলে আজিজুল গাজী বাদী হয়ে ব্রাহ্মন তেঁতুলিয়া গ্রামের আবু সাইদ মোড়ল, নজরুল সরদার, আল মামুন, রইচ উদ্দীন মোড়ল, নুরুজ্জামান মোড়ল, ইদ্রিস মোড়ল ও রাধা বল্লভপুর গ্রামের রফিকুল মোড়লসহ অজ্ঞাতনামা ৮/৯ জনকে বিবাদী করে দাখিলকৃত অভিযোগে জানাগেছে, রাধা বল্লভপুর মৌজায় পানি উন্নয়নবিস্তারিত…
বিচারের অপেক্ষায় পরিবার : সাতক্ষীরায় আবুল কালাম ও মারুফ হত্যার ১৪ বছর
আবু সাইদ বিশ্বাস :: ১১ বছর আগে ২০১৪ সালের ২৬ জানুয়ারী স্বৈরাচার হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর সদস্যরা বুকে গুলি চালিয়ে হত্যা করে দেবহাটা উপজেলা শিবিরের সেক্রেটারী মেধাবী ছাত্র আবুল কালাম ও জামায়াক কমীর্ রায়হানকে। এ ঘটনার ১০ বছর পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ৭ নম্বর আদালতে নিহত মারুফ হোসেনের ভাই মোঃ মোকফুর হাসান বাদী ভাই হত্যার বিচার চেয়ে মামলা দায়ের করেন। মামলায় সাতক্ষীরা—৩ আসনের সাবেক এমপি ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবির, তৎকালিন সহকারী পুলিশ সুপার ও সাবেক এসপিবিস্তারিত…
আগামীর বাংলাদেশ হবে ন্যায,ইনসাফের বাংলাদেশ : এ এইচ এম হামিদুর রহমান
সাতক্ষীরা সংবাদদাতা :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়—ইনসাফের বাংলাদেশ। সেই লক্ষ্যে সমাজ ও রাষ্ট্রকে ইসলামাইজেশন তথা কুরআন সুন্নাহর আলোকে গড়ে তুলতে জামায়াত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াত এদেশকে কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত করতে চায়। ‘দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। দেশকে নেতৃত্ব দেওয়া মানে একটা জবাবদিহিতার মুখোমুখি হওয়া। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৮টায় সার্কিট হাউজে শহর জামায়াত আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারীবিস্তারিত…
সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের ব্যক্তিগত উদ্যোগে এলাকার অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নে কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। কলেজটির অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী দুস্থ শীতার্তদের হাতে কম্বলগুলো তুলে দেন। এ সময় কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল মতিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, চলতিবিস্তারিত…
কয়রায় ইসলামি রিলিফের উদ্যোগে পুকুর সংস্কার কাজের উদ্বোধন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় ইসলামি রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের উদ্যোগে সুপেয় পানির ব্যবস্থায় পুকুর সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়নের ৩নং ওর্য়াডের গোবরা সানাপাড়া এলাকায় এই পুকুর সংস্কারের কাজ উদ্বোধন করা হয়। এতে কাজের ব্যায় ধরা হয়েছে প্রায় ৮ লক্ষাধিক টাকা। এটি সংস্কার করা হলে এই অঞ্চলের মানুষ এখান থেকে পানি সংরক্ষণ করে রান্না সহ খেতে পারবে। পুকুর সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম শেখ, ইসলামি রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের কয়রার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম,সহকারি প্রকল্প কর্মকর্তা কুদরত উল্লাহ ফারুকবিস্তারিত…
কলারোয়া পাইলট হাই স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত
এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুিষ্ঠত হয়েছে। রবিবার সকাল ১০টায় কলারোয়া সরকারী জি কে এম কে পাইলট হাই স্কুলের উদ্দ্যোগে স্কুল চত্বরে প্রধান শিক্ষক তামিম আজাদ মেরিনের সভাপতিত্বে এ উৎসব অনুিষ্ঠত হয়। ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র/ছাত্রীরা বারোটি ষ্টলে তেলে পিঠা,দুধে ভেজা, চুশি,পুলি, দুধপুলি,পুডিং,পাটি শাপটা,ছিটি রুটি,গোলাপ পিঠা সহ প্রায় শতরকমের বাহারী পিঠার আয়োজন করে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চু সহ বিভিন্ন বয়সের নারী-বিস্তারিত…
উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ১০ম বার্ষিক আলোচনা
নিউজ ডেস্ক :: উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ১০ম বার্ষিক আলোচনা সভা ২৫শে জানুয়ারি শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আল-আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু-তাহের। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক জনাব জুবায়ের আহম্মেদ শিমুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের দীর্ঘ এক দশকের সফলতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “উদারতা যুব ফাউন্ডেশন সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতে আরও ব্যাপক কার্যক্রম পরিচালনাবিস্তারিত…
দেবহাটায় আনসার-ভিডিপি ব্লাড ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প
দেবহাটা প্রতিনিধি :: “রক্ত করিব দান, বাঁচাব শত প্রাণ” স্লোগানকে সামনে রেখে দেবহাটায় আনসার-ভিডিপি ব্লাড ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী আনসার কোম্পানী কমান্ডার নুর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রশিক্ষক মো. রফিকুল ইসলাম, সরকারি কে বি এ কলেজের শিক্ষক মো. আবু তালেব, ইউপি সদস্য ডাক্তার মো. নজরুল ইসলাম, মানহা হাসপাতালের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।বিস্তারিত…
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএ ডাঃ সাইফুল ইসলামের যোগদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে ডাঃ সাইফুল ইসলামের যোগদান করেছেন। শনিবার সকাল ১০টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। ডাঃ উম্মে ফারহানা গত ১৮ নভেম্বর বদলী হওয়ার পর থেকে আশাশুনি হাসপাতালের ভারপ্রাপ্ত ইউএইচএ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ডাঃ প্রসূন কুমার মন্ডল। নবাগত ইউএইচএ সাতক্ষীরা সদর হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের দায়িত্বে ছিলেন। তিনি ডিজি থেকে নিয়োগ পেয়ে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন। যোগদানকালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, মেডিকেলবিস্তারিত…


