আশাশুনিতে জমি জবর দখলের লক্ষ্যে ভাংচুর লুটপাট, আহত-২

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার রাধা বল্লভপুর মৌজায় খাস সম্পত্তিতে বসবাসকারীদের দখলচ্যুত করতে ঘরবাড়ি ভাংচুর, মালামাল লুটপাট ও গৃহবধূদের মারপিট করে আহত করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
রাধা বল্লভপুর গ্রামের মৃত খোদা বক্স গাজীর ছেলে আজিজুল গাজী বাদী হয়ে ব্রাহ্মন তেঁতুলিয়া গ্রামের আবু সাইদ মোড়ল, নজরুল সরদার, আল মামুন, রইচ উদ্দীন মোড়ল, নুরুজ্জামান মোড়ল, ইদ্রিস মোড়ল ও রাধা বল্লভপুর গ্রামের রফিকুল মোড়লসহ অজ্ঞাতনামা ৮/৯ জনকে বিবাদী করে দাখিলকৃত অভিযোগে জানাগেছে, রাধা বল্লভপুর মৌজায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় ২নং খাস খতিয়ানে চর ভরাটি ৩০ বিঘা জমিতে দীর্ঘদিন ভোগনদখল ও বসবাস করে আসছেন। জমি ডিসিআর পেতে আবেদন করলে তাদের আবেদন মঞ্জুর হয়েছে। বিবাদীরা গায়ের জোরে জমি দখলের ষড়যন্ত্র করে আসছে। গত ২৫ জানুয়ারী সকাল ১০ টার দিকে বিবাদীরা তাদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে ঘরবাড়ি ভাংচুর করতে থাকলে বাড়িতে পুরুষ লোক না থাকায় বাদীর স্ত্রী জাহানারা খাতুন ও চাচি রহিমা খাতুন বাধা দিতে গেলে রড ও বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে, কাপড় চোপড় ছিড়ে বে আবরু করে শ্লীলতাহানি ঘটায়। ঘরের বাক্সে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার নিয়ে নেয় এবং ঘরবাড়ি ভেঙ্গে আরও ৫০ হাজার টাকার ক্ষতি করে। বিবাদীরা টাকা-গহনা নিয়ে তাদেরকে জীবন নাশের হুমকী দিয়ে কেটে পড়ে।
অভিযুক্ত আবু সাইদ মোড়ল জানান, ঐ সম্পত্তি আমাদের রোকর্ডীয় সম্পত্তি। বাদীরা ৩ দিন আগে রাতের আঁধারে দুটি স্থাপনা করলে আমরা তা ভেঙ্গে দিয়েছি। কারো মারধর ও লুটপাট করিনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবী করেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন
  • বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল
  • আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৮
  • বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত
  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও