দেবহাটায় আনসার-ভিডিপি ব্লাড ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটা প্রতিনিধি :: “রক্ত করিব দান, বাঁচাব শত প্রাণ”  স্লোগানকে সামনে রেখে  দেবহাটায় আনসার-ভিডিপি ব্লাড ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী আনসার কোম্পানী কমান্ডার নুর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রশিক্ষক মো. রফিকুল ইসলাম, সরকারি কে বি এ কলেজের শিক্ষক মো. আবু তালেব, ইউপি সদস্য ডাক্তার মো. নজরুল ইসলাম, মানহা হাসপাতালের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের সদস্য জাহিদ হাসান মাসুম, সাগর মোল্লা, আবুল হাসান, রাহান বাবু, রেহানা পারভীন, ইরানি আক্তার, মহিবুল্লাহ, আবু রায়হান, মিলন হোসেন, সজিব হোসেন প্রমুখ। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন মানহা হাসপাতাল।

মেডিকেল ক্যাম্পে রক্তের গ্রুপ পরীক্ষা, ওজন ও প্রেশার মাপা সহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে দেড় শতাধিক লোক অংশগ্রহণ করেন।






সম্পর্কিত সংবাদ

  • দেবহাটা প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠান
  • জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হলেন দরদির প্রতিষ্ঠাতা মামুন
  • পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের ইফতার মাহফিল
  • দেবহাটায় নাইকেন কোম্পানী প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময়
  • দেবহাটা প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধন
  • ভাষা সৈনিক লুৎফর সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
  • সন্ন্যাসীরচক ইমামুদ্দীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর
  • দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বার্ষিক সাধারণ সভা