ekabir
আশাশুনির শ্রীউলায় সাইকেল ম্যাকানিক অনিমেষের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে বাড়ি থেকে বেশ দূরে একটি বেড়ের নিম গাছের ডালে গলায় রশিতে ঝুলন্ত অবস্থায় অনিমেষ সরকার নামে এক সাইকেল ম্যাকানিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার পর গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অনিমেষের পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করেন। ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে অনিমেষ বাড়ির পাশের বাজারে সাইকেল ম্যাকানিকের কাজ করতো। তার মা শেফালী সরকার ও স্ত্রী সঞ্জিতা সরকার জানান, প্রতিবেশী মৃত ওমর মল্লিকের ছেলেবিস্তারিত…
মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :: মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির আয়োজনে চুরি, কিশোর গ্যাং, সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ জানুয়ারী) বিকাল ৩ টায় সাতক্ষীরা সদর উপজেলাধীন পৌরসভার ৯নং ওয়ার্ডে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে, ও সহ-সভাপতি অলোক তরফদার এবং অফিস তত্ত্বাবধায়ক ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু তালেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি( তদন্ত)বিস্তারিত…
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক :: দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকাল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে গত ২১ জানুয়ারি দাভোসে পৌঁছান ড. ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদবিস্তারিত…
আটলান্টা ফোবানা সম্মেলনের যাত্রা শুরু, বেড়েছে পরিধি
ইমা এলিস/বাংলা প্রেস :: ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র ৩৯তম সম্মেলনের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৯ জানুয়ারি) জর্জিয়া রাজ্যের আটলান্টার আশিয়ানা ব্যাংকুয়েট হলে এক ‘কিক অফ’ সভা অনুষ্টিত হয়েছে। বাংলাধারার সাধারন সম্পাদক রেজওয়ান হৃদয়ের সঞ্চালনায় ৩৯তম ফোবানা সম্মেলনের আয়োজক বাংলাধারার সৌজন্যে কিক অফ সভাটি ছিল তিন পর্বে ভাগ করা হয়। এর মধ্যে বাংলাধারার গুণীজন সম্বর্ধনা, ৩৯তম ফোবানার কিক অফ সভা ও আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্লোবাল মলের আশিয়ানার মিলনায়তনে সন্ধ্যা ৭ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বাংলাধারা তিন গুণীব্যক্তিকে সংবর্ধনা প্রদান করেন। এরা হলেন-সামসুলবিস্তারিত…
দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে: এ এইচ এম হামিদুর রহমান আযাদ
নিজস্ব সংবাদদাতা :: দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে। তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি অতীত ইতিহাসকে না ভুলি, স্মরণ রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র এ দেশে কার্যকর হতে পারবে না। পৃথিবীর ইতিহাসে যারা অতীত ভুলেছে, ইতিহাস ভুলেছে তাদের ওপর ফ্যাসিবাদ পুনরায় ফিরে এসেছে। শনিবার (২৫ জানুয়ারী) বিকাল ৪টায় মুন্সিপাড়াস্থ আল—আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশনেবিস্তারিত…
কয়রা উপজেলা ইমাম পরিষদের কমিটি গঠন
মাওলানা মিজানুর রহমান সভাপতি ও মাওলানা শরিফুল ইসলাম সম্পাদক নির্বাচিত
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে ইমাম সম্মেলনের মাধ্যমে উপজেলা ইমাম পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে সম্মেলনর মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। আগামী ৩ বছর মেয়াদী ৪৬ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা শরিফুল ইসলাম। কমিটি গঠনের পুর্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইমাম পরিষদের সাবেক উপদেষ্টা মাওলনা হাবিল উদ্দিন ঐহিদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ববিস্তারিত…
মধুসূদন দত্তের ২০১ তম জন্ম জয়ন্তী: মধুমেলা উপলক্ষে সাতক্ষীরা বন্ধুসভার পাঠচক্র
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ উপলক্ষে কবির জীবনী গ্রন্থনিয়ে পাঠচক্রের আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা। শনিবার (২৫ জানুয়ারি) সকালে প্রথম আলো সাতক্ষীরা আঞ্চলিক অফিসে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ’র সঞ্চালনায় সুনির্মল বসুর লেখা কবির জীবনী গ্রন্থ থেকে পাঠ করেন বইমেলা বিষয়ক সম্পাদক জান্নাত আলম। আলোচনা পর্বে মহা কবি মাইকেল মধুসূদন দত্তের জীবন, চরিত্র ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সদস্য তরুণ কবি ও লেখক তারিক ইসলাম। আলোচনা পর্বে তারিক ইসলাম বলেন, বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ, বাংলায় অমিত্রাক্ষর ছন্দেরবিস্তারিত…
শিরোনাম: স্কুল অব লিডারশিপ (SOLE), ইউএসএ বাংলাদেশে যাত্রা শুরু
নিউজ ডেস্ক :: উপশিরোনাম: মহাখালীতে রাওয়া ক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিত্বদের উপস্থিতিম হাখালীতে অবস্থিত রাওয়া ক্লাবে রবিবার স্কুল অব লিডারশিপ (SOLE), ইউএসএ এর বাংলাদেশ কান্ট্রি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে নেতৃত্ব গঠনের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর রুহুল আমিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট সাংবাদিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, ইয়ুথ ফোরাম, বাঙালির পাঠশালা এবং স্কুল অব লিডারশিপ এর প্রতিনিধিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন স্কুল অব লিডারশিপ (SOLE), ইউএসএ এর প্রেসিডেন্ট জনাব গোলামবিস্তারিত…
লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পাচ্ছেন খালেদা জিয়া
নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ শুক্রবার সন্ধ্যায় তার ছেলে তারেক রহমানের বাসায় যাবেন। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক থেকে ছাড়া পাবেন খালেদা জিয়া। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, যদি সবকিছু ঠিকঠাক হয় এবং রিপোর্টগুলো প্রত্যাশা অনুযায়ী আসে … ইনশাল্লাহ ম্যাডামের (খালেদা) হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানকার চিকিৎসকরা এখনও ছাড়পত্র দিতে পারেননি, কারণ আজ কিছু অতিরিক্ত পরীক্ষা করা হচ্ছে … আজ সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকেবিস্তারিত…
কলারোয়ায় আশরাফ আলীর মৃত্যুতে বড়ালি ও বুঝতলার ৪ মসজিদে দোয়ানুষ্ঠান
কামরুল হাসান :: কলারোয়ার সীমান্তবর্তী বড়ালি সরকারি প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলী বিশ্বাসের মৃত্যুতে বড়ালি ও বুঝতলার ৪ মসজিদে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বড়ালি দক্ষিণপাড়া, উত্তরপাড়া, মাঠপাড়া ও বুঝতলা জামে মসজিদে জুম্মার নামাজের পর প্রয়াত আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। গত ১৭ জানুয়ারি রাতে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর একমাত্র ছেলে আব্দুল্লাহ আল মাসুদ নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত রয়েছেন। দুই মেয়ে সানজিদা সুলতানা ও ফারজানা সুলতানা শিক্ষকতা পেশায় কর্মরত রয়েছেন। মরহুম আশরাফ আলী বিশ্বাসেরবিস্তারিত…


