দেবহাটায় সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
দেবহাটা প্রতিনিধি :: দেবহাটায় রেজিস্ট্রেশন বিহীন অবৈধভাবে সার মজুদ ও বেশী দামে বিক্রয় করায় এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ১৭৩ বস্তা সার জব্দ করা হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় এক ব্যক্তি বাড়িতে মজুদকৃত প্রায় ১৭৩ বস্তা সার (ইউরিয়া- ৮০ বস্তা, ডিএপি- ৬০ বস্তা, টিএসপি ৩০ বস্তা, এমওপি- ৩ বস্তা) পাওয়া যায়।
রেজিস্ট্রেশন বিহীন অবৈধভাবে সার মজুদ ও বেশী দামে বিক্রয় করায় আশরাফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দকৃত ১৭৩ বস্তা সার সরকারি মূল্যে প্রকৃত কৃষকের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
« আশাশুনিতে জমি জবর দখলের লক্ষ্যে ভাংচুর লুটপাট, আহত-২ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সাতক্ষীরায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ »
সম্পর্কিত সংবাদ
জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের বেকারত্ব দূর করবো ও দিনমুজুরদের মুখে হাসি ফুটাবো- মুহাদ্দিস আব্দুল খালেক
সংবাদদাতা :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতেরবিস্তারিত…
দেবহাটা প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠান
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) প্রেসক্লাবেরবিস্তারিত…


