ekabir
আহত হাসনাতকে দেখতে ঢামেকে জামায়াত আমির
নিউজ ডেস্ক :: রবিবার সচিবালয়ের সামনে আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। সোমবার (২৬আগস্ট) দুপুরের দিকে আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, গতকাল রাতে একটা বাহিনী প্রতিবাদ করতে এসে সমস্ত আইনকানুন ভঙ্গ করে জোর করে সচিবালয়ে ঢুকে পড়ে। সেখানে তারা গালি-গালাজ উচ্ছৃঙ্খল অবস্থার সৃষ্টি করে। তাদের উদ্দেশ্য খারাপ ছিল। এ কারণে যারা প্রথম সারিতে থেকে দেশকে অস্থিতিশীল থেকে রক্ষা করেছে তারা সচিবালয়ে গিয়েছিল বুঝানোর জন্য। তখন তারা সমন্বয়কসহ ছাত্রদেরবিস্তারিত…
বেঁচে আছেন একই পরিবারের ৬ সদস্য পানি-মুড়ি খেয়ে
নিউজ ডেস্ক :: উজানের ঢলে মুহুরী নদীর পানিতে প্লাবিত হয়েছে ফেনীর সোনাগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা। উপজেলার দুর্গত এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমিরবাদ ইউনিয়নের মানুমিয়ার বাজার এলাকা। এলাকার কোথাও পাঁচ ফুট, কোথাও সাত ফুট পানিতে তলিয়ে গেছে। ঘর বাড়ি সব তলিয়ে গেছে। ওই এলাকার আহছান উল্ল্যার ছেলে কাঠমিস্ত্রি দেলোয়ার হোসেনের সবকিছু পানিতে ভেসে গেছে। জীবন বাঁচাতে পার্শ্ববর্তী বাড়ির দোলাতায় পরিবারের ছয় সদস্য নিয়ে আশ্রয় নিয়েছেন। গত চার দিন ধরে সেখানে অবস্থান করছে তারা। পাননি সরকারি-বেসরকারি ত্রান সহায়তা, খোঁজ খবর নিতে যায়নি কেউ। এক বেলা ভাত জুটলেও বাকি সময়বিস্তারিত…
জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায়
নিউজ ডেস্ক ;; সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ আগস্ট সাড়ে ১১টায় মাঠপাড়া-গদাইবিল সড়কের উপর হাটু পানিতে দাড়িয়ে স্থানীয়রা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ব্যবসায়ী মো. রুহুল আমিনের নেতৃত্বে বক্তব্য রাখেন, মো. মিরাজ আহম্মেদ মুন্না, শরিফুল ইসলাম, কবির হোসেন, নজররুল ইসলাম, আব্দুস সামাদ প্রমুখ। বক্তারা বলেন, পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় শহরের কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের মানুষ দীর্ঘ এক মাস জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে। প্রভাবশালীরা পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অবৈধভাবে ঘের করার কারণে হাজারো পরিবার বর্তমানে জলাবদ্ধতার মধ্যে রয়েছে। বাড়িঘরেবিস্তারিত…
ভিসা না পেয়ে সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ভিসা পেতে ব্যাপক হয়রানির প্রতিবাদে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ভিসা প্রার্থীরা। কয়েক মাস ঘুরে ঘুরে ভারতীয় ভিসা না পাওয়ায় সোমবার দুপুরে ইটাগাছাস্থ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে বিক্ষোভ করে কয়েকশ’ ভিসাপ্রার্থী। ভিসা না পাওয়ার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে,পরে এমন আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় । সাতক্ষীরার মুনজিৎপুরের মোস্তফা আলী জানান,‘‘ ভারতীয় ভিসা পাওয়া এখন রীতিমত ভাগ্যের ব্যাপার। কমপক্ষে ২ মাস পার না করলে আবেদন করা যায়না। আবেদন ফি ৮৭৫ টাকা। আবেদনের পর ভিসা প্রাপ্তিতে পনের দিন সময় বেঁধে দেওয়া হয়। তবে ২/৩ মাস পরেবিস্তারিত…
কলারোয়ার পাল পাড়ায় মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎযাপন
কামরুল হাসান ।। কলারোয়ায় সনাতন ধর্মালম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০ তম আবির্ভাব তিথি( জন্মাষ্টামী) উৎযাপন করেছেন। কলারোয়া সনাতন ধর্মীয় স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে অনাড়ম্বর পরিবেশে উত্তর মুরারীকাটি পালপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গনে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টামী উৎযাপনে গীতা পাঠ, ভজন কীর্তন, নাম সংকীর্তন, ভগবত পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থির মারাত্মক অবনতি ও প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের প্রানহানী ও বিভিন্ন ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় জানিয়ে স্বল্প পরিসরে অনুষ্ঠানটি করা হয়। সোমবার(২৬ আগষ্ট) সকালে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনেরবিস্তারিত…
কলারোয়ায় ত্রাণসামগী ও নগদ অর্থ সংগ্রহ অভিযানে কলেজ শিক্ষার্থীরা
কামরুল হাসান ।। ন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তার জন্য এবার কলারোয়ার কলেজ শিক্ষার্থীরা ত্রাণসামগী ও নগদ অর্থ সংগ্রহ অভিযানে নেমেছেন। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রত্যয়ী এ শিক্ষার্থীরা মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তরুণ-যুবাদের এই আহ্বান মানুষ ভক্তিভরে গ্রহণ করছেন। মানুষ যে যার অবস্থান থেকে শিক্ষার্থীদের কাছে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। ভয়াবহ এ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সংগ্রামে আরও এগিয়ে এসেছে কলারোয়া বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস ও রক্তদাতা প্রতিষ্ঠান সেবা। এ প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকা শিক্ষক মিজানুর রহমান ও শেখ শাহাজাহান আলি শাহিন জানান, তাঁরা বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের জন্যবিস্তারিত…
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হল আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলামের
নিউজ ডেস্ক :: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হল সাতক্ষীরা সদর পাথরঘাটা গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলামের। সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্য জনিত কারণে রবিবার ২৫ আগস্ট বিকাল সাড়ে তিনটার সময় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কফিনে জাতীয় পতাকা আবৃত করেন ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এ সময় সদরবিস্তারিত…
লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে ৩২০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল
নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক:ইসরায়েলের ওপর প্রতিশোধ নেয়া শুরু করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জানা গেছে, ইসরায়েল এবং হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে।সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি।এ বিষয়ে লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। এদিকে লেবাননের আল মাদ্বীন টেলিভিশনের খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে প্রতিরোধবিস্তারিত…
সাতক্ষীরায় নারী সাংবাদিককে লাঞ্চিত
নিউজ ডেস্ক :: জামালপুরে অনিয়ম করে আন্দোলনকারীদের হাতে লাঞ্চিত হয়ে সাতক্ষীরায় এসে চ্যানেল টোয়েন্টিফোরের নারী সাংবাদিককে লাঞ্চিত করলেন সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক উত্তম কুমার দেব। ঘটনাটি ঘটে রবিবার সকাল দশটার দিকে।সাতক্ষীরায় সংবাদ সংগ্রহকালে চ্যানেল ২৪ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্চিত করলেন পাসপোর্ট অফিসের এডি উত্তম কুমার। শনিবার দুপুরে এই সহকারি পরিচালক উত্তম কুমার দেব কতৃক সময় নিয়ে তার সাক্ষাতকার গ্রহণের সময় নিয়ে আসা হয়। রবিবার সকালে পাসপোর্ট অফিসের সামনে ভিড় থাকায় ফোন করা হয়। তিনি ফোন রিসিভ না করার পর প্রচন্ড ভিড় ঠেলে উনার কথা মোতাবেকবিস্তারিত…
কালীগঞ্জে সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন
কালীগঞ্জে প্রতিনিধি:: সাতক্ষীরা কালীগঞ্জে সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে রবিবার সকালে কালীগঞ্জে কদমতলা সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কদমতলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রতনপুর শাখার সমন্বয়ক জাকারিয়া হোসেন, সহ সমন্বয়ক আব্দুল কাদের, সহ সমন্বয়ক ইমরান হোসেন বাবলা,সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক আজাদুর রহমান, আবেদ আলী, নাসির উদ্দীন,সুরতবিস্তারিত…


