রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হল আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলামের

নিউজ ডেস্ক :: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হল সাতক্ষীরা সদর পাথরঘাটা গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলামের।

সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্য জনিত কারণে রবিবার ২৫ আগস্ট বিকাল সাড়ে তিনটার সময় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।

সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কফিনে জাতীয় পতাকা আবৃত করেন ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এ সময় সদর থানার এসআই মাহবুব, এসআই হাসান ও এসআই মিলনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন করেন।

গার্ড অব অনার প্রদর্শন শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন পাথরঘাটা জামে মসজিদের ইমাম হাফেজ বনি আমিন।

নামাজে জানাজায় ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজমাল উদ্দিন, প্রাক্তন চেয়ারম্যান ভিপি রফিকুল ইসলাম স্থানীয় বিএনপি এবং জামায়াতে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নামাজে জানাজা শেষে পাথরঘাটা গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন কন্যা দুই পুত্র, ১১ জন নাতি নাতনি ও অসংখ্য গুনগ্রোহী রেখে গেছেন।






সম্পর্কিত সংবাদ

  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত