ekabir

 

ইরানে এই প্রথম সরকারের মুখপাত্র হলেন একজন নারী

নিউজ ডেস্ক :: প্রথমবারের মতো ইরান সরকারের মুখপাত্র হলেন একজন নারী। মাসুদ পেজেস্কিয়ান সরকারের মুখপাত্র হিসাবে নিযুক্ত করা হয়েছে ফাতেমেহ মোহাজেরানিকে। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। তেহরান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ইরান সরকারের নবনিযুক্ত মুখপাত্র ফাতেমেহ ১৯৭০ সালে আরাকে জন্মগ্রহণ করেন। এরপর স্কটল্যান্ডের এডিনবরার হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেড ডিগ্রি অর্জন করেন। ব্যবসা এবং প্রশাসনিক বিষয় নিয়ে পড়াশোনা করেছেন ফাতেমেহ। ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারের আমলেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি সেখানকার টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অব শরিয়তির প্রধান হিসেবে কার্যনির্বাহ করেন। ইরানের সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টসের প্রধানেরবিস্তারিত…


বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ জন

নিউজ ডেস্ক :: দেশের ১১ জেলায় বন্যায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০ লাখের বেশি মানুষ। শুক্রবার এ তথ্য জানানো হয়। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফেনীতে ১৯, কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন। মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ১১টি জেলার ৬৪টি উপজেলা বন্যায় প্লাবিত। জেলাগুলো হলো-ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট। বন্যায় পানিবন্দী পরিবারের সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৫২২টি।বিস্তারিত…


খুলনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা

নিউজ ডেস্ক : খুলনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রথম হত্যা মামলা দায়ের হয়েছে। এছাড়া মামলায় ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বাদী হয়ে ফুলতলা থানায় এ মামলা দায়ের করেন। শেখ সাজ্জাদুজামান জিকো হত্যায় এ মামলা করা হয় । মামলায় উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বেলালউদ্দিন, কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের সাংগঠনিকবিস্তারিত…


বাংলাদেশ দলের জন্য দুঃখজনক নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারা: ইংল্যান্ড অধিনায়ক

নিউজ ডেস্ক :: নিজের দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারাটা বাংলাদেশ দলের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইট। এমনকি বাংলাদেশে বিশ্বকাপ হলে দর্শকসংখ্যা বেশি হতো বলেও মনে করেন তিনি। শুক্রবার ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এই কথা বলেন নাইট। বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়াটাকে সমর্থন করেননি অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। তবে হিদার নাইট পুরোপুরি আলাদা মত ব্যক্ত করলেন। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড পুরুষ দলের লর্ডস টেস্টের প্রথম দিন মধ্যাহ্নবিরতিতে স্কাই স্পোর্টসে কথা বলার সময় সে প্রসঙ্গে নাইট বলেন, ‘বাংলাদেশে অবশ্যই অনেক বেশি দর্শক থাকত। ২০১৪বিস্তারিত…


আল আরাফা ইসলামী ব্যাংক বেত্রবতী হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

কামরুল হাসান ।। কলারোয়ায় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখা। বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের এফএভিপি ও শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ বিদ্যালয় চত্বরে একটি হিমসাগর আম গাছের চারা রোপণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের সূচনা করেন। এসময় ব্যাংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের হাতে বেশকিছু হিমসাগর, আম্রপালি, জাম, পেয়ারা ও মেহগনি গাছের চারা তুলে দেওয়া হয়। গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আল-ফারুক, অফিসার ক্যাশ মো.বিপ্লব হোসেন, সহকারীবিস্তারিত…


বানভাসি মানুষের পাশে কেশবপুরের স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে পাইকগাছা এলাকার বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার পাইকগাছা উপজেলার হরিণখোলা এলাকার বানভাসি ৪০০ পরিবারের মাঝে স্বেচ্ছাসেবীরা ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী এনামুল হাসান, বাবু বিশ্বাস, নাইম হোসেন, সুজন হোসেন, জুবায়ের হাসান রাকিব, রাকিবুজ্জামান নাহিদ, এস এম সাগর হোসেন, এনামুল কবির সবুজ, গোলাম কিবরিয়া, তাজামুল ইসলাম দীপু, নাজমুল হাসান, সাঈদুর রহমান, তুহিন হোসেন, রনি ইসলাম, সোহরাব হোসেন, সাজু, সারাফাত, রাসেল, আল আমিন, এন এম রায়হান, ইনামুল হক, আব্দুল্লাহ প্রমুখ। ত্রাণ সামগ্রী হিসেবেবিস্তারিত…


সাতক্ষীরা পৌরসভার সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর কামাননগরেি সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট সকালে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে উত্তর কামালনগর বায়তুন নুর জামে মসজিদের পিছন হতে শ্রমিক নেতা মিয়ারাজের বাড়ি পর্যন্ত ৬০০ ফুট সিসি ঢালাই রাস্তাটি ৬লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সাগরবিস্তারিত…


প্লাবিত জলাভূমি ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিনিধি : অভ্যন্তরীণ জলাভূমি প্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরণ’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অগস্ট) বেলা ১২টায় বাংলাদেশ মৎস্য অধিদপ্তর’র সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনার সহকারি পরিচালক রাজ কুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন ও সদর উপজেলা সহকারিবিস্তারিত…


কেশবপুরে টানা বৃষ্টিতে হরিহর নদের পানি উপচে পড়ে জলাবদ্ধতা শুরু

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি ; যশোরের কেশবপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ও হরিহর নদের উপচে পড়া পানিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা শুরু হয়েছে। পৌরসভার মধ্যকুল খানপাড়া, আলতাপোল মীরপাড়া, বালিয়াডাঙ্গা মোড়লপাড়া, কেশবপুর সাহাপাড়া ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। অতিরিক্ত বৃষ্টি ও নদের উপচে পড়া পানির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরেজমিন মধ্যকুল এলাকায় গিয়ে দেখা যায়, বাড়িঘরে পানি উঠে আসায় পানি বন্ধি হয়ে পড়ছে। সে কারণে বাড়ির মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। হরিহর নদের উপচে পড়া ও টানা বৃষ্টির কারণে পানি বাড়িঘরে ঢুকে পড়েছে। সময় থাকতে বাড়ির মালামাল অন্যত্রবিস্তারিত…


খুলনায় সাবেক এমপির বাড়ি থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার

zstrong>আলী মাহমুদ::খুলনা সংসদীয় ৬ আসনের পাইকগাছা-কয়রার সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চাল, তেল, ডাল উদ্ধার করেছেে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিট্রেট ইফতেখারুল ইসলাম শামিম। মঙ্গলবার দুপুরে আগড়ঘাটাস্থ নিজ বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়। সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাসিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ওবাইদুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম বলেন, খবর পেয়েবিস্তারিত…