লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে ৩২০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল
নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক:ইসরায়েলের ওপর প্রতিশোধ নেয়া শুরু করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জানা গেছে, ইসরায়েল এবং হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে।সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এ হামলায় ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি।এ বিষয়ে লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে।
এদিকে লেবাননের আল মাদ্বীন টেলিভিশনের খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলা চালানো হয়েছে।মাদ্বীন টেলিভিশনের খবরে আরো বলা হয়, লেবাননের পশ্চিমাঞ্চলীয় এলাকা আল জালিল থেকে ইসরায়েলের একাধিক অঞ্চলে ৭০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের পশ্চিম গ্যালিলে গভীরে আঘান হেনেছে। এছাড়া অধিকৃত গোলান মালভূমিতে এগুলো আছড়ে পড়ে।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


