ঝাউডাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এস.এম আব্দুল্লাহ :: বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, ক্ষমতা গ্রহণের চার মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আর তার অংশ হিসেবে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে ২১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ই জুলাই) সকালে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মুর্শিদ আলম এর উপস্থিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব শেখ তানজীর আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আবজাল হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদি হাসান, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সেক্রেটারী ডাক্তার আবুল হোসেন ও এসএম আব্দুল্লাহ প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন