পরিবেশ সুরক্ষায় কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বৃক্ষরোপণ

কালিগঞ্জ (সাতক্ষীরা) :: দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জে রোকেয়া মনসুর মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ছাত্রদল ও রোকেয়া মনসুর মহিলা কলেজ ছাত্রদল। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

তাঁরা আরও বলেন, কেবল গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়; পরিবেশ রক্ষায় বৃক্ষের টেকসই পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শিক্ষার্থী এবং কলেজ-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।






সম্পর্কিত সংবাদ

  • কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • কালিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে মাছের ঘেরে ডুবে ২ শিশুর মৃত্যু
  • কালিগঞ্জে যুবকদের উদ্যোগে রোজাদারদের ২৭ পদে ইফতার
  • প্রতাপনগরে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
  • কালিগঞ্জে দুইটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা
  • কালিগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন