জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায়

নিউজ ডেস্ক ;; সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৬ আগস্ট সাড়ে ১১টায় মাঠপাড়া-গদাইবিল সড়কের উপর হাটু পানিতে দাড়িয়ে স্থানীয়রা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ব্যবসায়ী মো. রুহুল আমিনের নেতৃত্বে বক্তব্য রাখেন, মো. মিরাজ আহম্মেদ মুন্না, শরিফুল ইসলাম, কবির হোসেন, নজররুল ইসলাম, আব্দুস সামাদ প্রমুখ।

বক্তারা বলেন, পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় শহরের কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের মানুষ দীর্ঘ এক মাস জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে। প্রভাবশালীরা পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অবৈধভাবে ঘের করার কারণে হাজারো পরিবার বর্তমানে জলাবদ্ধতার মধ্যে রয়েছে। বাড়িঘরে পানি উঠেছে। টিউবওয়েল গুলো অকেজো হয়ে পড়েছে। ঘর থেকে বের হওয়ার কোন উপায় নেই কারো। এখনই জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ না নিলে এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে বক্তারা আরো বলেন।

বক্তারা এসময় পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করেত ঘের মালিকদের এক ঘণ্টার আল্টিমেটাম দেন।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত