ভিসা না পেয়ে সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ভিসা পেতে ব্যাপক হয়রানির প্রতিবাদে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ভিসা প্রার্থীরা। কয়েক মাস ঘুরে ঘুরে ভারতীয় ভিসা না পাওয়ায় সোমবার দুপুরে ইটাগাছাস্থ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে বিক্ষোভ করে কয়েকশ’ ভিসাপ্রার্থী।

ভিসা না পাওয়ার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে,পরে এমন আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় ।

সাতক্ষীরার মুনজিৎপুরের মোস্তফা আলী জানান,‘‘ ভারতীয় ভিসা পাওয়া এখন রীতিমত ভাগ্যের ব্যাপার। কমপক্ষে ২ মাস পার না করলে আবেদন করা যায়না। আবেদন ফি ৮৭৫ টাকা। আবেদনের পর ভিসা প্রাপ্তিতে পনের দিন সময় বেঁধে দেওয়া হয়। তবে ২/৩ মাস পরে ভিসাও আসেনা,পাসপোর্ট বইও ফেরত পাওয়া যায়না। ’’ চিকিৎসার জন্য তার ভারতে যাওয়া খুবই দরকার ছিল বলে জানান তিনি।

একই এলাকার আমিনুর রহমান আলম জানান,‘‘ তিন মাস আগে বই জমা দেওয়া ছিল। এখন বই ফেরত দেওয়া হচ্ছে ভিসা ছাড়াই। এছাড়া ভিসা না দেওয়ার কারণও জানায়না তারা। শুধু তাই নয়, বই জমা দেওয়ার সময় অফিসের কর্মীরা আমাদের সাথে যে রুঢ় আচরণ করে,তা ভাষায় প্রকাশযোগ্য নয়। সামান্য ত্রুটিতে বই ছুড়ে ফেলে দেয়। ’’
আশাশুনির শাহাদাত হোসেন জানান,‘‘ সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন ভিসাকেন্দ্রে লাখ লাখ আবেদন জমা পড়ে। ই-টোকেনসহ প্রতি আবেদনে ১ হাজার ২০০ টাকা খরচ হয়।

ভারত কোটি কোটি টাকা আয় করছে,অথচ আমাদের ভিসা দিচ্ছেনা। এর জবাব তাদেরকে দিতে হবে। ’’

আশাশুনির তারকনাথ দাস বলেন,‘‘ চারমাস ধরে অপেক্ষা করে ভিসা পেলাম না। আমার স্ত্রী খুবই অসুস্থ। তাকে ভারতে নিতে হবে। আমাদের একটাই দাবি,ভিসা চাই। ’’
নামপ্রকাশ না করার শর্তে ভিসা সেন্টারের এক সুপারভাইজার বলেন,‘‘ ভিসা দিতে বা না দিতে আমাদের হাত থাকেনা। আমরা স্থানীয় মানুষের বিক্ষোভের কথা ঢাকায় জানিয়েছি। ’’

সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান,‘‘ ইটাগাছাস্থ ভারতীয় ভিসা সেন্টারে উদ্ভুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছিল। কিছু মানুষকে পাসপোর্ট বই ফেরত দেওয়া হয়েছে। বাকী মানুষদের আশ্বস্ত করা হয়েছে,উদ্ভুত পরিস্থিতি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে জানানো হবে। ’’






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প