রবিবার, জুলাই ৫, ২০২৬
পরিবেশ সুরক্ষায় কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বৃক্ষরোপণ
কালিগঞ্জ (সাতক্ষীরা) :: দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জে রোকেয়া মনসুর মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ছাত্রদল ও রোকেয়া মনসুর মহিলা কলেজ ছাত্রদল। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ এবং রোপণ করাবিস্তারিত…
ঝাউডাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
এস.এম আব্দুল্লাহ :: বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, ক্ষমতা গ্রহণের চার মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আর তার অংশ হিসেবে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে ২১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (৫ই জুলাই) সকালে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদেরবিস্তারিত…


