ekabir

 

শ্যামনগরে ভূরুলিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবুর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী। রবিবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়নবাসী। বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চালতেঘাটা বাজারে গিয়ে শেষ হয়।এ সময় ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে.এম জাফরুল আলম বাবুর পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। এছাড়াও আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিওবিস্তারিত…


জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে

নিউজ ডেস্ক :: দেড় দশক পর প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে জামায়াত। দলটির কার্যালয় এরইমধ্যে খুলে দেয়া হয়েছে। যদিও রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা। ৫ই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে। যদিও কাগজে-কলমে দলটি এখনো নিষিদ্ধ। তবে শেষ পর্যন্ত জামায়াত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে দুই-একদিনের মধ্যেই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে। নিষিদ্ধের আদেশ এবং নিবন্ধনের বিষয়টি ফয়সালার জন্য জামায়াত এরইমধ্যে শিশির মনিরকে আইনজীবী নিয়োগ দিয়েছে। যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী মানবজমিনকে বলেন, জামায়াতবিস্তারিত…


৫০ ট্রাক ত্রাণ পোঁছেছে বন্যার্ত এলাকায় ঢাবি থেকে

নিউজ ডেস্ক :: দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচিতে অনলাইন-অফলাইন মিলিয়ে মোট ৫ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬০৩ টাকা ৬৮ পয়সা সংগ্রহ করা হয়েছে। গণত্রাণ কর্মসূচিতে পাওয়া অর্থ-সামগ্রী বিভিন্ন জেলায় সশরীরে এবং প্রশাসনের সাহায্যে বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির চতুর্থ দিনে মোট ৫০ ট্রাক ভর্তি ৫০ হাজারের অধিক ত্রাণ সামগ্রী বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক প্রেস ব্রিফিং-এ এমন তথ্য জানানো হয়। এদিন বিকেল ৫টা পর্যন্ত এই টাকা সংগ্রহ ও করা হয়। প্রেস ব্রিফিংয়েবিস্তারিত…


নির্বাচন কখন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়: ড. ইউনূস

নিউজ ডেস্ক :: দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদের বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্টামণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিমবিস্তারিত…


নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকাল নয়: ফখরুল

নিউজ ডেস্ক :: গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে, তবে সেটা অনির্দিষ্টকালের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৫ আগস্ট) বিকেলে সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার যখন দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। এটি সফল হবে না। অতীতের সকল জঞ্জালে পরিষ্কার করে সত্যিকারার্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এজন্য রাষ্ট্রকেরবিস্তারিত…


২০ হাজার ৬০০ ‍ৃকোটি টাকা রেমিট্যান্স এল ২৪ দিনে

নিউজ ডেস্ক :: আগস্ট মাসের প্রথম ২৪ দিনে দেশে বৈধ পথে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২০ হাজার ৬০০ কোটি টাকার বেশি। গত ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার এবং ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫ কোটি ১৪ লাখ মার্কিন ডলার, ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এসেছে ৫৮ কোটি ৪১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আজ রবিবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্যবিস্তারিত…


সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অগস্ট) খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কাবাডি ও দাবা প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপপরিচালক মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবিস্তারিত…


ঝাউডাঙ্গা ইউপি’র প্রাক্তন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব রফিকুল ইসলাম ্ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক :; সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব রফিকুল ইসলাম ্ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ………..রাজিউন)। রবিবার ২৫ আগষ্ট বিকাল সাড়ে ৩ টার সময় তিনি ঝাউডডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের নিজ বাড়িতে মারা যান্। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে,বার্ধক্যজনিত কারনে তিনি মারা গেছেন। তার নামাযে জানাযা সোমবার সকাল ১০ টার সময় পাথরঘাটা ফুটবল মাঠে রাষ্ট্রীয় মর্র্যাদায় অনুষ্ঠিত হব্।ে মরহুম রফিকুল ইসলাম ২ পুুত্র ও ৩ কন্যা সন্তােেনর জনক ছিলেন। তার বড় মেয়ে লন্ডন মেঝো মেয়ে অষ্ট্রেলিয়া প্রবাসী। দুই ছেলে ও ছোট মেয়ে ঢাকাতেবিস্তারিত…


হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল বিপাকে ভারত

নিউজ ডেস্ক :: ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারত যাওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হারান টানা ১৫ বছর ক্ষমতায় থাকা হাসিনা। এরপর তিনি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লিতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এ খবর দিয়েছে অনলাইন ফ্রান্স ২৪। এতে বলা হয়, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় বাংলাদেশের সাবেক স্বৈরশাসক একরকম অচলাবস্থার মধ্যে পড়েছেন। কেননা বৃহস্পতিবার মানবাধিকার লঙ্ঘনের তদন্তে ঢাকায় পৌঁছেছে জাতিসংঘের একটি দল। তারা জুলাই আন্দোলনে যেসব হত্যাকাণ্ড হয়েছে তাবিস্তারিত…


নারীদের মুখ ঢাকা, পুরুষের দাড়ি রাখা বাধ্যতামূলক করল আফগানিস্তান

নিউজ ডেস্ক :; আফগানিস্তানে নতুন করে আইন প্রণীত হয়েছে যা অনুযায়ী নারীদের বাইরে বের হলে মুখ ঢাকার এবং পুরুষদের দাঁড়ি রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এছাড়াও নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ, গান শোনা নিষিদ্ধ, পুরুষ সঙ্গী ছাড়া কোনও গাড়ি চালক নারীকে পরিবহন করা যাবে না, মিডিয়াগুলিকে শরীয়াহ আইন অনুসরণ করতে হবে এবং জীবন্ত কিছুর ছবি প্রকাশ করা যাবে না। খবর রয়টার্সের। বুধবার (২১ আগস্ট) এই নতুন ৩৫ ধারার আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। আফগানিস্তানের আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশনা এবং শরীয়াহ আইন অনুসারে এইবিস্তারিত…