ekabir

 

পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলকের ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত

নিজস্ব প্রতিনিধি :: সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের বিরুদ্ধে পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। এর আগে ভোরে তাদের আদালতে হাজির করা হয়। পৃথক দুই হত্যা মামলায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তিনদিনবিস্তারিত…


সাতক্ষীরা থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক

নিজস্ব প্রতিনিধ :: সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি ফয়সাল তানভীর জানান। আটকরা হলেন- সুলতানপুরের আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭) ও শেখ শাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১)। এএসপি ফয়সাল তানভীর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের দিন সদর থানায় আগুন দিয়ে অস্ত্র-গোলাবারুদ লুট করে দুষ্কৃতকারীরা। লুটের অস্ত্র বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের সুলতানপুরে রাখার খবরে অভিযান চালিয়ে ফরহাদ ও মেহেদীকে আটক করে র‌্যাব।বিস্তারিত…


ঝাউডাঙ্গা বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা দুই নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকালে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোহাম্মদ বজলুর রহমান বজুর সভাপতিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ভিপি রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা জামাল নাসের ডিউক, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা মোকলেসুর রহমান পলাশ, কবিরুল হুদা, খালিদ হোসেন সুমন, ফারুক হোসেন, যুবদল নেতা শাহজাহান আলী বাবলু, বিএনপি নেতা প্রভাষক শওকতবিস্তারিত…


উন্নয়ন কাজের দ্বিতীয় শ্রেণির ইট ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছার সরকারি উন্নয়ন কাজের দ্বিতীয় শ্রেণির ইট ফিরিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মজুদকৃত ইট ব্যবহারের অনুপযোগী হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে শুক্রবার ফেরত পাঠায়। উল্লেখ্য, উপজেলা পরিষদ এলাকায় নির্মিত হচ্ছে ৫শ আসন বিশিষ্ট আধুনিকমানের অডিটরিয়াম। যার নির্মাণ কাজ চলমান রয়েছে। এদিকে নির্মাণ কাজে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ৫ হাজার ইট নির্মাণ কাজের সামনে প্রধান সড়কে মজুদ করে রাখে। মজুদ রাখা ইট ২য় শ্রেণির হওয়ায় তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নজরে আসে। পরে শিক্ষার্থীরা উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্মার উপস্থিতিতে সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে ব্যবহারবিস্তারিত…


আশাশুনির আনুলিয়ায় জামাতের কর্মী সম্মেলন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার আনুলিয়ায় জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় ইউনিয়ন জামাত কার্যালয়ে একর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জামাতের ইউনিয়ন আমীর মাওলানা হারুন অর রশিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুর্তাজা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মাওলানা শহীদুল্লাহ, মাওলনা আইয়ুব আলী প্রমুখ। সভায় কর্মীদের মান উন্নয়নবিস্তারিত…


পাইকগাছায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্রাণ বিতারন

আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা ( খুলনা) ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পাইকগাছার দেলুটির দারুণমল্লিক খেয়া ঘাটে ত্রাণ বিতারণ করেন। শনিবার দুপুর ১টার সময় উপজেলার দেলুটি ইউনিয়নে এ ত্র্ণ বিতারন করেন,পাইকগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আসলাম পারভেজ, যুবদলের উপজেলার আহ্বায়ক জিএম তহিদুজ্জামান মুকুল, ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য যজ্ঞেশ্বর কার্ত্তিক, বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, মোঃ ইব্রাহিম হোসেন, যুবদলের যুগ্ন-আহ্বায়ক ও সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, শেখ ইকবাল হোসেন, সাবেক ছাত্রনেতা শেখ আবু তালেব,শফিকুল ইসলাম শফি, আব্দুর রাজ্জাক,হারুন-অর-রশিদ, ইকবল হোসেন,বিস্তারিত…


পাইকগাছায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্রাণ বিতারন

আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা ( খুলনা):; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পাইকগাছার দেলুটির দারুণমল্লিক খেয়া ঘাটে ত্রাণ বিতারণ করেন। শনিবার দুপুর ১টার সময় উপজেলার দেলুটি ইউনিয়নে এ ত্র্ণ বিতারন করেন,পাইকগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আসলাম পারভেজ, যুবদলের উপজেলার আহ্বায়ক জিএম তহিদুজ্জামান মুকুল, ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য যজ্ঞেশ্বর কার্ত্তিক, বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, মোঃ ইব্রাহিম হোসেন, যুবদলের যুগ্ন-আহ্বায়ক ও সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, শেখ ইকবাল হোসেন, সাবেক ছাত্রনেতা শেখ আবু তালেব,শফিকুল ইসলাম শফি, আব্দুর রাজ্জাক,হারুন-অর-রশিদ, ইকবল হোসেন, লিটন,আবুবিস্তারিত…


বিদ্যুতের মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহারের দাবিতে

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা’র নিকট খুলনা নাগরিক সমাজের স্মারকলিপি পেশ

নিউজ ডেস্ক :: বিদ্যুতের অবৈধ মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহারের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে আজ শনিবার দুপুরে খুলনার জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর নিকট সরাসরি স্মারকলিপি পেশ করা হয়। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন, সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সমাজকর্মী শাহ্ মোঃ লায়েক উল্লাহ, খ ম শাহীন হোসেন, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিতবিস্তারিত…


রাফিনহার হ্যাটট্রিক, ৭ গোল দিল বার্সা

নিউজ ডেস্ক :: লা লিগায় ২০২৪-২৫ মৌসুমে দারুণ খেলছে বার্সেলোনা। লিগে মৌসুমে টানা চতুর্থ জয় পেল কাতালান ক্লাবটি। আজ নিজেদের মাঠে বার্সেলোনা ৭-০ গোলে হারিয়েছে ভায়াদোলিদকে। হ্যাটট্রিক করেছেন রাফিনহা। ম্যাচে বল দখল, গোলে শট সবকিছুতেই আধিপত্য ছিল হান্স ফ্লিকের দলের। ম্যাচের ২০ মিনিটে গোলের শুরুটা করেন রাফিনহা। এরপর ৬৪ ও ৭২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। তাসকিন বললেন, লিড নেয়াটা জরুরী ২৭৪ রানই যথেষ্ট : সালমানতাসকিন বললেন, লিড নেয়াটা জরুরী ২৭৪ রানই যথেষ্ট : সালমান এছাড়া একটি করে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, জুলেস কুন্দে, দানি ওলমোবিস্তারিত…


কেশবপুরে হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে ভ্যান গাড়ি বিতরণ

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনা মূল্যে ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার পাঁজিয়া বাজার রুপালী ব্যাংকের নীচতলায় পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিষ্ঠানের সভাপতি পাঁজিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে ও পরিচালক বাবুর আলী গোলদারের সঞ্চালনায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে প্রতিষ্ঠানের হলরুমে ওই ভ্যান গাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানের পাঁজিয়া ইউনিয়নের ৯ জন প্রান্তিক জনগোষ্ঠী হত দরিদ্রদের হাতে (পায়ে চালিত) ভ্যান গাড়ির চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় ৯ টি (পায় চালিত) ভ্যানবিস্তারিত…