সাতক্ষীরা থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক

নিজস্ব প্রতিনিধ :: সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি ফয়সাল তানভীর জানান।

আটকরা হলেন- সুলতানপুরের আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭) ও শেখ শাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১)।

এএসপি ফয়সাল তানভীর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের দিন সদর থানায় আগুন দিয়ে অস্ত্র-গোলাবারুদ লুট করে দুষ্কৃতকারীরা। লুটের অস্ত্র বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের সুলতানপুরে রাখার খবরে অভিযান চালিয়ে ফরহাদ ও মেহেদীকে আটক করে র‌্যাব।

পরে আটক মেহেদী হাসানের দেওয়া তথ্যে ফরহাদ হোসেনের বাড়ির রান্নাঘরের মাটি খুঁড়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার মধ্যে আছে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শ্যুটার গান, দুটি ম্যাগাজিন ও ২৩টি গুলি। একইসঙ্গে থানায় পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেলের ধ্বংসাবশেষও উদ্ধার করা হয়েছে।

আলামতসহ আটক আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি ফয়সাল তানভীর।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি