ekabir
কলারোয়ায় বরেণ্য ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র ১১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান
কামরুল হাসান ।। কলারোয়ায় বরেণ্য ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহর ১১তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। শনিবার(৩১ আগস্ট) সকাল ১১ টায় মরহুমের ১১ তম মৃত্যুবার্ষিকীতে পারিবারিক কবরস্থান কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামে স্মরণসভা, সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণ সভা শেষে সমাধিস্থলে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও মরহুমের পরিবারের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মরহুমের আত্মারবিস্তারিত…
কলারোয়া পৌরসভার মির্জাপুর ওয়ার্ডে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান ।। কলারোয়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মী সমাবেশে নেতৃবৃন্দ মিথ্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সকল নেতৃবৃন্দের আগামি সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করার আহবান জানানো হয়। শনিবার রাত ৯টায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা বাকী বিল্লাহ শাহী। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচ উদ্দীন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, জেলা বিএনপিরবিস্তারিত…
গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে: তারেক রহমান
নিউজ ডেস্ক :: গণতন্ত্রকে এখন নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাতে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, আইনের শাসন, মত প্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই দেড় যুগব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে আমাদের অঙ্গীকার হোক বাংলাদেশকে নিপীড়ন-নির্যাতনসহ সকল পৈশাচিকতা মুক্ত একটি সুস্থির-শান্তিময় নাগরিক অধিকার সুরক্ষার দেশ হিসেবে গড়ে তোলা। দেশজুড়ে যেন আর কখনোই গুম, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকাবিস্তারিত…
ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় বড় ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির
নিউজ ডেস্ক :;আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের আকাশ থেকে এখনো কালো মেঘের ঘনঘটা কেটে যায়নি। শকুনির শ্যেন দৃষ্টি এখনো তৎপর রয়েছে। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং সুশাসন ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য সকলকে আরও বড় ধরনের ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।’ ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা না গেলে স্বাধীনতা কখনো অর্থবহ হয়ে উঠবে না বা স্বাধীনতার সুফল ভোগ করা যাবে না।বিস্তারিত…
হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনই ভাবছে না ভারত, বন্যা নিয়ন্ত্রণে ঢাকার প্রস্তাব বিবেচনা করবে
নিউজ ডেস্ক :: ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই–আগস্ট সহিংসতা কেন্দ্রিক বেশ কয়েকটি হত্যা মামলার আসামি হয়েছেন শেখ হাসিনা। এরই পরিপ্রেক্ষিতে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি উঠেছে। অন্তর্বর্তী সরাকরের পক্ষ থেকেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাপ্তাহিক ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। দুই দেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবির বিষয়টি এখনো ধারণার পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে তিনি স্বীকার করেছেন, অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশেবিস্তারিত…
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস
নিউজ ডেস্ক :: শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বেকারস লিমিটেডে ‘সিনিয়র অফিসার/অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: আকিজ বেকারস লিমিটেড বিভাগের নাম: ডিস্ট্রিবিউশন পদের নাম: সিনিয়র অফিসার/অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অভিজ্ঞতা: ০৩ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা (তেজগাঁও) আবেদনের নিয়ম: আগ্রহীরা Akij Bakers Ltd এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৪ সূত্র: বিডিজবস ডটকম
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এক্স বন্ধ হয়ে যেতে পারে
নিউজ ডেস্ক :: নির্দিষ্ট সময়ের মধ্যে একজন আইনি প্রতিনিধির নাম জানাতে এক্স’কে (সাবেক টুইটার) নির্দেশ দিয়েছিলেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশ মানেনি ইলন মাস্কের মালিকানাধীন সংস্থাটি। ফলে লাতিন আমেরিকার দেশটিতে বন্ধ হয়ে যেতে পারে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। ব্রাজিলের আইন অনুসারে সব প্রযুক্তি সংস্থাকেই তাদের দেশে একজন প্রতিনিধি রাখতে হবে, যিনি আইনগত বিষয়গুলো দেখভাল করবেন। সেই প্রতিনিধিকে আইনগত বিষয়গুলো জানানো হবে, যাতে তিনি উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু চলতি মাসে এক্স ব্রাজিলে তাদের আইনি প্রতিনিধিকে সরিয়ে দেয়। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের বিচারপতি মোরায়েস ওই প্রতিনিধিকে গ্রেফতারের হুমকি দিয়েছিলেন।বিস্তারিত…
ভারত-পাকিস্তানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ আসনা’
নিউজ ডেস্ক :: ভারত ও পাকিস্তান উপকূলে ধেয়ে আসছে বিরল একটি ঘূর্ণিঝড়। আরব সাগরের উত্তরে গুজরাট উপকূলে শুক্রবারই আছড়ে পড়তে পারে সেটি। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘আসনা’। ভারত ও পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আরবসাগরে ১৯৬৪ সালের পর এটাই হতে যাচ্ছে দ্বিতীয় আগস্ট ঝড়। শুধু তাই নয়, বিগত ৮০ বছরের মধ্যে এটি হবে চতুর্থ বিরল পরিস্থিতি যেখানে স্থলভাগ থেকে সমুদ্রে পৌঁছনোর মধ্যেই ঘূর্ণিঝড় সক্রিয় হবে। এরই মধ্যে গুজরাটের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর প্রভাবে প্রদেশটিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যায় সেখানে এখন পর্যন্ত ৩৫ জনেরবিস্তারিত…
সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ আটক-১
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস ৪ বোতল মদ সহ মোঃ ইমন (২৩) নামে একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে কাকডাঙ্গা সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয় । আটক হ্ওয়া ইমন কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকার আব্দুর ছালামের ছেলে । শনিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।তিনি জানান,বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে মাদক পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা সীমান্ত এলাকায় কাকডাঙ্গা বিজিবির সুবেদার তাহেরের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায় । এসময় সেখানেবিস্তারিত…
সাতক্ষীরায় কিশোর গ্যাং দমন ও গ্রেফতাররে দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় কিশোর গ্যাং দমন ও গ্রেফতাররে দাবিতে মানববন্ধন হয়েছে।শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের সামাদের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কিশোর গ্যাং দমনসহ গ্রেফতাররে দাবিতে সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নের প্রবাসী পরিবার ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োাজন করে।মানববন্ধনে বক্তব্য রাখেন, ফিংড়ি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রবাসী পরিবারের সদস্য মোখলেছুর রহমান, মোনতাজ আলী, মজিদ সরদার,ফাতেমা তুজ জোহরা। এসময় ব্ক্তরা বলেন , প্রবাসী রাজ্জাক সরদারের স্ত্রী ফাতেমা তুজ জোহরা বলেন ফিংড়ি ইউনিয়নের বালিথা এলাকার ২ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গড়েউঠা কিশোর গ্যাং রাসেলবিস্তারিত…


