ঝাউডাঙ্গা বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা দুই নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকালে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ বজলুর রহমান বজুর সভাপতিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ভিপি রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা জামাল নাসের ডিউক, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা মোকলেসুর রহমান পলাশ, কবিরুল হুদা, খালিদ হোসেন সুমন, ফারুক হোসেন, যুবদল নেতা শাহজাহান আলী বাবলু, বিএনপি নেতা প্রভাষক শওকত হোসেন, আলতাফ হোসেন, মহাব্বত আলী প্রমুখ।

সমাবেশে বক্তাগণ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীকে জয়ী করার জন্য আহ্বান জানান।






সম্পর্কিত সংবাদ

  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়