পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলকের ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত

নিজস্ব প্রতিনিধি :: সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের বিরুদ্ধে পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। এর আগে ভোরে তাদের আদালতে হাজির করা হয়।

পৃথক দুই হত্যা মামলায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তিনদিন করে ৬ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া লালবাগ থানার মামলায় শামসুল হক টুকু, আরিফ খান জয়, মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদাবর থানার মামলায় আহমদ হোসেন ও তানভীর হাসান সৈকতকে ৭ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। এদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ সকাল সাড়ে ৬টার দিকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ৬ আসামিকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ পুনরায় তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলেও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ নিয়ে সবার তৃতীয় দফার রিমান্ড মঞ্জুর হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট পৃথক দুটি হত্যা মামলায় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত।

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
  • ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক
  • সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি