ekabir

 

পরিবর্তনের প্রত্যাশা : সংস্কার কমিশনের দায়িত্বে ৬ বিশিষ্ট নাগরিক 

 নিউজ ডেস্ক ::  ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সংস্কারের প্রাথমিক উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পদক্ষেপ হিসেবে সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সংস্কারে কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, চলতি মাসে পূর্ণাঙ্গ কমিশন গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ ১লা অক্টোবর থেকে শুরু করতে পারবে এবং পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। ছয় জন বিশিষ্ট নাগরিককে সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে। এর মধ্যে সংবিধান সংস্কারে ড. শাহদীনবিস্তারিত…


গুগলকে ২৪০ কোটি ইউরো জরিমানা

নিউজ ডেস্ক ::  মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলকে আধিপত্য বিস্তারের কারণে ২৪০ কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপের শীর্ষ আদালত। নিজস্ব শপিং কম্পারিসন সার্ভিস একচেটিয়া ব্যবহারের কারণে ২০১৭ সালে এ জরিমানা ধার্য করেছিল ইউরোপীয় কমিশন। তবে এর বিরুদ্ধে আপিল করেছিল প্রযুক্তি জায়ান্ট গুগল। বিবিসি। সম্প্রতি রায়ের মাধ্যমে একটি দীর্ঘকালীন মামলার অবসান হলো। তবে ইউরোপীয় আদালতে এ রায়ে ‘অসন্তুষ্ট’ হয়েছে গুগল। ২০০৯ সালে প্রথম এ মামলা দায়ের করে ব্রিটিশ প্রতিষ্ঠান ফাউন্ডেম। সে সময় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের অংশ ছিল। মামলার অভিযোগে বলা হয়, গুগল সার্চ ফলাফলে তার নিজস্ব শপিং সুপারিশগুলো প্রতিযোগীদের চেয়ে আরও বেশিবিস্তারিত…


আশুলিয়ায় আরও ৪১ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক ::  ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে আরও ৪১টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে । শ্রমিক অসন্তোষের মুখে আজ বৃহস্পতিবার সকালে এসব কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গত মঙ্গলবার থেকে ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো । অন্যদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সকালে নির্দিষ্ট সময়ে এসব কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও নানা দাবিতে কাজ বন্ধ করে বসে থাকেন। এ অবস্থায় কারখানাগুলো আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। এসব তথ্য নিশ্চিতবিস্তারিত…


লে. জেনারেল মুজিব বরখাস্ত, লে. জেনারেল সাইফুল আলম অকালীন বাধ্যতামূলক অবসরে

 নিউজ ডেস্ক ::  আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। আরেক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ১০ সেপ্টেম্বর এই দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর দুই পদস্থ কর্মকর্তার বরখাস্ত ও অকালীন বাধ্যতামূলক অবসরের ব্যাপারে জানতে চেয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করা হলে তাঁরা বিষয়টি নিশ্চিত করেন। লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান এর আগে সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)বিস্তারিত…


ভারতে যাওয়ার সময় আটক সাবেক এমপি ফজলে করিম

নিউজ ডেস্ক :: অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে আটক করা হয়েছে আওয়ামী লীগ নেতা ও রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁকে আখাউড়া সীমান্ত থেকে আটক করেছেন। এ ছাড়া আরও দুজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ফজলে করিম চৌধুরী ও ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে বিজিবির সরাইল ব্যাটালিয়নের ফকিরমোড়া বিওপির টহল দল আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর নামক স্থান থেকেবিস্তারিত…


আশাশুনিতে মসজিদে নামে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত-১,  

  জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে মসজিদের নামে খাস জমি দখল সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। এব্যাপারে থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে। উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া পশ্চিম পাড়া জামে মসজিদ খাস জমি ডিসিআর নেওয়া হয়েছে এমন ঘোষণা দিয়ে সাইন বোর্ড স্থাপন করা হলে পক্ষে বিপক্ষের মুসল্লিদের মধ্যে দ্বিধাদ্বন্দ ও মদ্বৈততার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে এক জন নিহত, ৪ জন গুরুতর আহত ও কমপক্ষে ১০/১২ জন কমবেশী আহত হয়। উত্তর চাপড়া গ্রামের সহিদুল ইসলাম জানান,মসজিদ কমিটিরবিস্তারিত…


আশাশুনির এক গুচ্ছ খবর

আশাশুনিতে তারিকুল ও জুয়েলের বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে গণমানুষকে নির্যাতনকারী তারিকুল ও জুয়েলের বিচারের দাবিতে মানববন্ধন ও ভুক্তভোগী নারীদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নবাসী। সহস্রাধিক নির্যাতিত নারী-পুরুষের অংশগ্রহণ মানববন্ধনের বক্তব্য রাখেন ইউপি সদস্য নজরুল ইসলাম, আব্দুল কাদের, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক সেনা সদস্য মহিউদ্দিন আহমেদ। বিএনপি নেতা হাবিবুল্লাহ এর সঞ্চালনায় নির্যাতিত নারী পুরুষের মধ্যে বক্তব্য রাখেন সালমা বেগম, বাবুল আহমেদ, আব্দুল ওয়াদুদ, মুসলেম হোসেন, নুরুল ইসলাম, ইমদাদুল হক, আবু রায়হান প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী শাসন আমলেবিস্তারিত…


সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আগাগী ১৬ সেপ্টেম্বর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি :: গণঅভ্যুথানের প্রেরণায় দেশ পূণগঠন, রাষ্ট্র সংস্কার, ঐক্য প্রতিষ্ঠা এবং দূর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ১৬/০৯/২০২৪ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩:৩০ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনার চত্তরে সাতক্ষীরা জেলার ছাত্রজনতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরায় অবস্থিত সকল প্রতিনিধিগণ ও স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ জনতার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা মৈত্রীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা মৈত্রী সফররত দলের প্রতিনিধি দলের তালিকা- বিভাগীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন- সাতক্ষীরার স্থানীয় বিশ্বজিৎ দত্ত (খুবি) মো. ওয়াহিদ উজ্জামান, (ঢাবি), আকরাম হোসাইন রাজ , (ঢাবি),বিস্তারিত…


উচ্চাদালতের নির্দেশ উপেক্ষিত

পাইকগাছায় অবৈধভাবে গড়ে ওঠা আওয়ামীলীগ কার্যালয়টি উচ্ছেদ হয়নি আজও

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ উচ্চাদালতের আদেশ অমান্য করে খুলনার পাইকগাছায় সরকারের জেলা পরিষদের জায়গায় নির্মিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি উচ্ছেদ করা হয়নি গত এক বছরেও। গত বছর ৭ সেপ্টেম্বর আদালতের নিদের্শে জেলা পরিষদের মালিকানাধীন মধুমিতা পার্ক অভ্যন্তরের অন্তত ৩০টি পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। তবে উপজেলা আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের দ্বিতল ভবনটি রয়ে যায় অক্ষত। এর আগে জেলা পরিষদের মালিকানাধীন মধুমিতা পার্ক দখলের বিষয়টি উল্লেখ করে পার্ক সংরক্ষণ কমিটি হাইকোর্টে কোর্ট অব কন্টেম পিটিশন দাখিল করেন। যার নং ১০২/২২। যার প্রেক্ষিতে কয়েক দফা শুনানীর পর গত ১৩ মার্চবিস্তারিত…


কপিলমুনি প্রেসক্লাবের কমিটিতে আহ্বায়ক শফিউল সদস্য সচিব বজলু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটিতে এইচএম শফিউল ইসলাম (দৈনিক ইত্তেফাক) ও আমিনুল ইসলাম বজলু (দৈনিক দিনকাল) কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্লাবের আহ্বায়ক কমিটি গঠনে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। এর আগে ৬ সেপ্টেম্বর (শুক্রবার) ক্লাবের সভাপতিসহ অন্তত ৫জন সদস্য পদত্যাগ করলে কার্যকারী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি। এমন পরিস্থিতিতে ৯ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় বিশেষ জরুরী সভা আহ্বান করা হয়। এর পরি প্রেক্ষিতে ক্লাবের খন্ডকালীণ সাধারণ সম্পাদক শেখবিস্তারিত…