সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আগাগী ১৬ সেপ্টেম্বর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি :: গণঅভ্যুথানের প্রেরণায় দেশ পূণগঠন, রাষ্ট্র সংস্কার, ঐক্য প্রতিষ্ঠা এবং দূর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ১৬/০৯/২০২৪ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩:৩০ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনার চত্তরে সাতক্ষীরা জেলার ছাত্রজনতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সাতক্ষীরায় অবস্থিত সকল প্রতিনিধিগণ ও স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ জনতার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা মৈত্রীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা মৈত্রী সফররত দলের প্রতিনিধি দলের তালিকা- বিভাগীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন- সাতক্ষীরার স্থানীয় বিশ্বজিৎ দত্ত (খুবি) মো. ওয়াহিদ উজ্জামান, (ঢাবি), আকরাম হোসাইন রাজ , (ঢাবি), আশরেফা খাতুন, (ঢাবি), আবু বকর খান, (জবি), ফারহানা ফারিনা (জাবি), মুইনুল ইসলাম (ঢাকা কলেজ), তৌহিদ ইসলাম শুভ (এন.ইউ.বি), মো. বাবু খান (ডি. আই. ইউ), জান্নাত (বদরুন্নেসা কলেজ) প্রমুখ।

এছাড়া সাতক্ষীরার স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন- মীর জাভেদ জিতু (জাঃবি), আশফাক উল সিমান্ত (ইউএপি), মো. মিকাইল ইসলাম চঞ্চল (ঢাঃবি), মো. মাসুদুজ্জামান (ঢাঃবি) এছাড়া ছাত্রজনতার অভ্যুত্থান’২৪ এর স্পিরিট নিয়ে শোনাবে তাদের কথা। আয়োজকদের পক্ষ থেকে সাতক্ষীরার সকল শ্রেণী-পেশার মানুষকে মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত