ekabir
কলারোয়ায় কারাগারে বিনা চিকিৎসায় নিহতদের কবর জিয়ারত করলেন- সাবেক এমপি হাবিব
কামরুল হাসান :: শেখ হাসিনা গাড়িবহর হামলার মিথ্যা মামলায় কারান্তরীন অবস্থায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণকারী বিএনপির ৪ নেতার কবর জিয়ারত ও তাঁদের পরিবারকে সমবেদনা জানাতে বাড়ি বাড়ি ছুটে যান সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত অবধি মৃত্যুবরণকারী জয়নগরের বিদারুল ইসলাম, কয়লা গ্রামের মাস্টার আব্দুস সাত্তার, ঝিকরা গ্রামের মাহফুজুর রহমান সাবু ও তুলসীডাঙ্গা গ্রামের জাবিদ রায়হান লাকির কবর জিয়ারত করেন ৭০ বছরের সাজাপ্রাপ্ত সদ্য কারামুক্ত জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব। বিনা চিকিৎসায় কারান্তরীন অবস্থায় মৃত্যুবরণকারী ঝিকরার কৃতি সন্তান বিএনপিবিস্তারিত…
স্থল বন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান ও পরিচালক রেজাউল করিমের নামে যশোর আদালতে মামলা
বেনাপোল প্রতিনিধি : : বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান ও বেনাপোল স্থলবন্দরের সাবেক পরিচালক রেজাউল করিমের নামে আদালতে মামলা করেছেন দৈনিক নওয়াপাড়া পত্রিকার বেনাপোল প্রতিনিধি সুমন হোসাইন (৩৬)। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বাদী পক্ষের আইনজিবি রুহিন বালুজ জানান, বিজ্ঞ আদালতের বিচারক বাদীর অভিযোগটি আমলে নিয়ে তা তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যশোর চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার আদালতে প্রাননাশের হুমকি ও চাঁদা দাবীর অভিযোগ এনে মামলার আর্জি দাখিল করেন বাদী সাংবাদিক সুমন হোসাইন। মামলার আবেদনে সুমন হোসাইন বলেন, ১নং আসামী বেনাপোল বন্দরে সাবেক ভারপ্রাপ্ত পরিচালাক রেজাউলবিস্তারিত…
বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত এনইউবির শিক্ষার্থীর নামে “আসিফ চত্বরের” স্মৃতিফলক উন্মোচন
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম শহীদ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংরেজি বিভাগের ছাত্র শহীদ মো. আসিফ হাসানের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে চির স্মরণীয় করে রাখার জন্য বিশ্ববিদ্যালয় চত্বরকে ‘আসিফ চত্বর’ নামে নামকরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ২টা ‘আসিফ চত্বর’-এর স্মৃতিফলক উন্মোচন এবং দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আসিফের গর্বিত পিতা মাহমুদ আলম, মাতা, ভাই, ফুফু এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, প্রফেসর ড. আবু ইউসুফবিস্তারিত…
মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানকে যা যা করতে হবে
নিউজ ডেস্ক :: জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে আগামী ১২ রবিউল আউয়াল (১৬ সেপ্টেম্বর), পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন করতে হবে। চিঠিতে বলা হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনবিস্তারিত…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ভারী বর্ষণের আভাস।
নিউজ ডেস্ক :: পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার পশ্চিম- দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৮৫ কিলোমিটার পশ্চিম- দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার পশ্চিম- দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার পশ্চিম- দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়াবিস্তারিত…
লাদাখে দিল্লির সমপরিমাণ জায়গা দখল করেছে চীন
নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনকে ভালভাবে পরিচালনা করেননি, যার কারণে ভারতের লাদাখে ৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে চীন। এমনটাই অভিযোগ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বুধবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস। সভায় এক প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা রাহুল বলেন, লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান ৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সৈন্যরা। আমিবিস্তারিত…
নতুন নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল
নিউজ ডেস্ক :: নতুন নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসউর রহমান। বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। লক্ষ্মীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব সুফিয়া আক্তার রুমী, জয়পুরহাটে বঙ্গবন্ধু হাইটেক সিটি ২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মো. সাইদুজ্জামান, কুষ্টিয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফারহানা ইসলাম, রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মনির হোসেন হাওলাদার, শরীয়তপুরে স্বাস্থ্যসেবা বিভাগের উপ সচিব আব্দুল আজিজ, দিনাজপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোবাশশেরুলবিস্তারিত…
পাঠ্যবইয়ে থাকছে বঙ্গবন্ধুর ইতিহাস, বাদ যাচ্ছে হাসিনার গুণগান
মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের পাঠ্যবই থেকে অতিরঞ্জিত ইতিহাস বাদ দেয়া হচ্ছে। কোন সরকার প্রধানকে হিরো বানিয়ে দেয়া কোন অংশ থাকলে তা বাদ দেয়া হবে বই থেকে। বাদ পড়বে বিতর্কিত অংশগুলোও। ২০১২ সালের শিক্ষাক্রমের বইগুলোকেই পরিমার্জন করে প্রস্তুত করা হচ্ছে আগামী বছর বিতরণের জন্য। বইগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার ইতিহাস নিয়ে লেখা কন্টেন্টগুলো বহালই থাকছে। তবে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতিরঞ্জিত গুণগান ও বাণী বাদ পড়ছে বইগুলো থেকে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনিবিস্তারিত…
শেখ হাসিনা ও রেহানার নামে ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলে রিট
নিউজ ডেস্ক : : সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের নামে ঢাকার পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বরাদ্দকৃত ৬০ কাঠা প্লট বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী এ রিট করেন। তারা হলেন- মো. রেজাউল ইসলাম, আল রেজা মো. আমির, মো. গোলাম কিবরিয়া, মোহাম্মদ হারুন, মো. বেলায়েত হোসেন সোজা, কামরুল ইসলাম রিগান, হাসান মাহমুদ খান, শাহীনুর রহমান শাহীন এবং মো. জিল্লুর রহমান। রিটে প্লট বরাদ্দের সঙ্গে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনবিস্তারিত…


