সিপিবি খুলনা মহানগর সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. বাবুল হাওলাদারের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন
খুলনা প্রতিনিধি :: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর কমিটির সদস্য কমরেড অ্যাড. মোঃ বাবুল হাওলাদারের শ্বশুর ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ ওবায়দুল গনি (৮৫) গত ০৮ ডিসেম্বর রাত ১০:৩০টায় টুটপাড়াস্থ নিজস্ব বাসভবনে বর্ধিক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতিনাতনী, আত্মীয়-স্বজসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা ও মহানগরের পক্ষে জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাশ ও সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ এবং মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ ও সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী।
অনুরূপ বিবৃতি প্রদান করেছেন সোনাডাঙ্গা কমিটির পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল ও সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা।
সম্পর্কিত সংবাদ
কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে রবিবার (১৬বিস্তারিত…
ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
প্রেস বিজ্ঞপ্তি খুলনা, ১৩ আগস্ট: ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’বিস্তারিত…


