বুধহাটা ইউনিয়ন শ্রমিক  দলের কমিটি গঠন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে। জামাল উদ্দীনকে সভাপতি ও শহিদুল ইসলাম শহিদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
বুধহাটা কবির সুপার মার্কেটের ২য় তলায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সভাপতি নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বুধহাটা ইউনিয়ন বিএনপি সভাপতি কবির আহম্মেদ ঢালী।
সভায় জামাল উদ্দীনকে সভাপতি, ফজর আলী সরদারকে সিনিঃ সহ সভাপতি, আজিম উদ্দীন ও আলম সরদারকে সহ সভাপতি, শহিদুল ইসলাম (শহিদ) কে সাধারণ সম্পাদক, হযরত আলী ও আরিফুল ইসলামকে যুগ্ম সম্পাদক, রাসেল সরদার ও ফারুক হোসেনকে সহ সম্পাদক, আক্তারুল ইসলাম ও শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, শওকত হোসেনকে অফিস সম্পাদক, বাহারুল ইসলামকে অর্থ সম্পাদক, হোসেন আলী প্রচার সম্পাদক,মহাসিন সরদারকে সহ প্রচার, নজরুল ইসলাম যুব বিষয়ক সম্পাদক ও রবিউল ইসলামকে সমাজ কল্যাণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান