পাইকগাছায় মোটর সাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় মোটর সাইকেল ও বাইসাইকেল মুখামুখি সংঘর্ষে তমাল বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিমনগর বাজারের পাশে পাইকগাছা-খুলনা প্রধান সড়কে।

জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের তারক বিশ্বাসের ছেলে তমাল বিশ্বাস (২২) সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মোটর সাইকেল যোগে মামার বাড়ি গোয়ালবাথান যাচ্ছিলো পথেমধ্যো কপিলমুনির কাশিমনগর বাজারে পাশে পৌছালে বিপরীত দিক থেকে একটি বাইসাইকেল আসে। এ সময় বাইসাইকেল ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

মোটর সাইকেলটি গতি বেশি থাকায় মোটরসাইকেল চালক তমাল ছিটকে পড়ে মাথা ও মুখ থেতলে আহত হয়। এসময় আহতকে ওই রাতে তালা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, আমাদের সিমান্তে ঘটেছে। আমাদেরকে না জানিয়ে তার মরদেহ পুড়িয়ে ফেলেছে।






সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত