সাতক্ষীরায় বিনা লাভের দোকান
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিনা লাভে দোকান পরিচালনা শুরু করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। ভিন্ন রকম এক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
রোববার (২৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের বড় বাজারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময়ে উপস্থিত ছিল ছাত্র প্রতিনিধি মাসুম, আরাফাত,মোহিনী প্রমুখ।
দোকানে ডাল ডিম, আলু, বিক্রয় করা হয়। ন্যায্য মূল্যে সবজিসহ অন্যান্য পণ্য পেয়ে খুশি ক্রেতারা। আর ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলছে বাজারদর নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন তারা।
এখন থেকে একই স্থানে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিনা লাভের দোকানটি খোলা থাকবে।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি::: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭বিস্তারিত…
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত…


