পাইকগাছায় সাবেক এমপি রশীদুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর : শাস্তির দাবীতে বিএনপির বিক্ষোভ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানকে জামিন ও রিমান্ড শুনানির জন্য আদালতে উঠানো হয়েছে। উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তিন দিনের রিমান্ড মজ্ঞুর করেন।

গত ১৬ অক্টোবর বুধবার ভোর রাতে তাকে পুটুয়াখালীর মহিপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে র‌্যাব-৬ ও র‌্যাব-৮ যৌথ অভিযানে গ্রেফতাার করেন। ১৭ অক্টোবর বৃহস্পতিবার তাকে পাইকগাছা থানায় সোপর্দ করা হয়। পরে তাকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ২০২২ সালের একটি মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে সরকার পক্ষ তার ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। জামিন শুনানিতে আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড,শেখ তৈয়েব হোসেন নুর ও বিপক্ষে ছিলেন বিএম ইকরামুল হক। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর ও তিন দিনের রিমান্ড মজ্ঞুর করে থানা হেফাজাতে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন ।

এদিকে রশীদুজ্জামানকে আদালতে নেয়ার সময় তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিএনপি বিক্ষোভ মিছিল করে। উপজেলা বিএনপি সিনিয়র নেতা এসএম এনামুল হক আসলাম পারভেজের নেতৃত্বে মিছিলে অংশ নেয় বিএনপি, অংগ সংগঠন ও সাধারণ জনগণ।

এসময় সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সাবেক এমপি রশীদুজ্জামানকে কঠোর নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে যায়।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক
  • কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩
  • বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
  • নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
  • সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
  • কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন