লক্ষ্মীপুর-ভোলা-বরিশালে নৌযান চলাচল বন্ধ ঘূর্ণিঝড় ডানার প্রভাবে
নিউজ ডেস্ক :: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার প্রভাবে লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকালে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও লক্ষ্মীপুর-ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ঘূর্ণিঝড় দানার প্রভাবে লক্ষ্মীপুরে থেমে থেমে দিনব্যাপী গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
লক্ষ্মীপুর-ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান বলেন, লক্ষ্মীপুর-ভোলা রুটে ৪টি ফেরি চালু রয়েছে। এর মধ্যে ফেরি কাবেরী ভোলা থেকে লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীপুর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ফেরি সুফিয়া কামাল ছাড়া হবে। এরপর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি কনক চাপা ও ফেরি বেগম রোকেয়া লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ঘাটে রয়েছে।
মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। এতে দুপুর আড়াইটা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে রাত সাড়ে ১২টার দিকে একটি লঞ্চ ভোলার উদ্দেশ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে লঞ্চটি ছাড়া হবে। নদী উত্তাল থাকলে লঞ্চটি ছাড়া হবে না।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল রুটে ১১টি লঞ্চ রয়েছে। এর মধ্যে দুটি বরিশাল রুটের। বাকি ৯টি ভোলা রুটের। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সহজ যোগাযোগ মাধ্যম। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের ভিড় থাকে। এছাড়া পণ্যবাহী গাড়ি চলাচল বেশি এ রুটে।
সম্পর্কিত সংবাদ
সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি
জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালেবিস্তারিত…
সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সত্যাপীরের এলাকা হতে সিটকা ফাঁদে আটক পড়াবিস্তারিত…


