সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে ২০১৮ সালের ১৩ জুন শেখ রফিকুজ্জামান সজিবকে সভাপতি ও মমতাজুল ইসলাম চন্দনকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি::: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭বিস্তারিত…
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত…


