নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পতাকা মিছিল ঢামেকে

নিউজ ডেস্ক :: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে এ পতাকা মিছিল শুরু হয়। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

ঢামেকের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে সমন্বয়ক মর্জিনা আক্তার জানান, আমরা দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের ১ দফা দাবি করে আসছি। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের যেন সঠিকভাবে পদায়ন করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত