মাসব্যাপী দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র খুলনা জোনরে গাছের চারা বিতরণ

 

নিউজ ডেস্ক :: আগস্ট২০২৪ হতে মাসব্যাপী দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), খুলনা জোন কর্তৃক রোপণ কর্মসূচি পালিত হয়। এ সময়ে প্রতিষ্ঠানের ১৪টি শাখার মাধ্যমে ৪৭৮০টি এবং কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলে ৫০০টি বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণকালে উপস্থিত ছিলেন ডিএসকে’র কর্মকর্তা, মাঠকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময়ে একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষার বিকল্প নেই এ বিষয়ে আলোচনা করেন খুলনা জোনের ফোকাল পারসন (সহকারী পরিচালক-ঋণ) মোঃ সুলতান উদ্দিন।

খুলনা-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রুহুল আমীন পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা বিষয়ক আলোচনা করেন এবং চারাগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষাবেক্ষণের জন্য অনুরোধ জানান।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক
  • কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩
  • বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
  • নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
  • সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
  • কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন