আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: শারদীয় দূর্গা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বামনডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের সাথে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের মধ্যে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় বড়দল পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও প্রধান শিক্ষক কালিকিংকর হালদার সভাপতিত্বে ও শিক্ষক বুদ্ধদেব সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু।
বিশেষ অতিথি ছালেন, ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আরিফুল ইসলাম বকুল। সভায় বিএনপি নেতা রবিউল ইসলাম, ইউপি সদস্য প্রসেনজিৎ সরকার, কনকচন্দ্র বৈরাগী, বীরেন্দ্রনাথ বৈরাগী, শিক্ষক লীলা দীপ্ত মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় ১নং ওয়ার্ডের শতাধিক হিন্দু সম্প্রদায়ের সদস্য উপস্থিত ছিলেন।
« মাসব্যাপী দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র খুলনা জোনরে গাছের চারা বিতরণ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কপিলমুনি প্রেস ক্লাবের কার্যকরী কমিটি বিলুপ্ত »
সম্পর্কিত সংবাদ
ডাঃ নুরুল আমিন ইসলামী আন্দোলনের এক প্রাণ পুরুষ..অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ।
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা জামায়াতের সাবেক আমীর,সাবেক জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য,বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশিষ্টবিস্তারিত…
দেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বীজ রেখে গেছে,আবার কেহ স্বৈরাচারী হয়ে উঠলে দেশের জনগণ সহ্য করবে না
এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিসবিস্তারিত…


