খুলনায় পুলিশ হত্যা মামলায় আসামি ১২০০

নিউজ ডেস্ক ::কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় খুলনায় পুলিশ সদস্য সুমন ঘরামী হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে লবণচরা থানায় এসআই মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলায় অজ্ঞাত পরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। তবে, এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান লবণচরা থানার ওসি মমতাজুল হক।

এছাড়া কোটা সংস্কার আন্দোলন চলাকালে শুক্রবার বিকেলে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় আলাদা দুটি মামলা হয়েছে।

জানা গেছে, নিহত সুমন ঘরামীর বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। স্ত্রী ও মেয়েকে নিয়ে খুলনা নগরীর বয়রা এলাকায় ভাড়া থাকতেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন। শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় পিটুনিতে নিহত হন তিনি। সমুনের স্ত্রী মিতু বিশ্বাস। তাদের ৬ বছর বয়সী স্নিগ্ধা নামে এক মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে খুলনায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সন্ধ্যার পরে আবার সোনাডাঙ্গা এলাকায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ সদস্য সুমন গুরুতর আহত হন। পরে রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় পুলিশের আরো অন্তত ৩০ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।






সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত