কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ
কামরুল হাসান।। কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের তৃতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রোববার সকাল ১১ টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত এই ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। শিক্ষানুরাগী সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের অভিভাবক শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক আমজাদ হোসেন, মাওলানা নুরুল হক, আব্দুল্লাহ আল মামুন, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, ইমদাদুল হক, স্বপন কুমার দে প্রমুখ। স্কুলের সরকারী শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে যথাক্রমে তাসিন আহমেদ ও মাধুর্য ঘোষ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
তাওফিকুর রহমান সঞ্জু, কলারোয়া প্রতিনিধি ।। কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানবিস্তারিত…
কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকমণ্ডলীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ায় মরহুম আছির উদ্দিন শায়েদাবিস্তারিত…


