শনিবার, জুন ১৩, ২০২৬
কালিগঞ্জে বন্ধন সংস্থার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কালিগঞ্জ প্রতিনিধি। বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন এর ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী গত ১৩ জুন শনিবার সকাল ৯ টায় র্যালি ও বন্ধন হাসপাতাল এর চত্বরে সংস্থার উপদেষ্টা আঃ আজিজ গাইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্ধন এর নির্বাহী পরিচালক ও প্রতিষ্টাতা আলমগীর হোসেন কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির সূচনা করেন। অনুষ্ঠানে নির্বাহী পরিচালক বলেন, বন্ধন এর দীর্ঘ যাত্রা ও পথ পরিক্রমায় সরকারী ও বেসরকারী বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সার্বিক সহযোগিতায় বন্ধন বর্তমানে একটি সুপ্রতিষ্টিত সংস্থা হিসাবে সুপরিচিত হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামেই বন্ধন সংস্থার যাত্রা শুরু হয় এজন্য তাদের প্রতি বিশেষবিস্তারিত…
ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ ও একই অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ১৩ই জুন বেলা ১১টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেন নবনিযুক্ত প্রশাসক ও সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পরিষদের পক্ষ থেকে বিদায়ী প্রশাসকের কর্মকালীন অবদানের স্বীকৃতি হিসেবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন, সাংবাদিক কামরুজ্জামান, এস.এম আব্দুল্লাহ,বিস্তারিত…
ঝাউডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
এস.এম আব্দুল্লাহ :: সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) সকাল ১১টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন সমবায় কর্মকর্তা ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের নতুন প্রশাসক মো. মুর্শিদ আলম ও বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেন সহ সকল সদস্যবৃন্দ।
ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া ও পাথরঘাটায় মাছের ঘেরে ও নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে ওয়ারিয়া গ্রামের প্রবাসী আব্দুর রহিমের একমাত্র ছেলে শান্ত(৫) মাছের ঘেরে ও দুপুর ১টা ৩০ মিনিটে পাথরঘাটা গ্রামের আরশাফুল ইসলামের ছোট ছেলে(৩) বেত্রাবতি নদীতে ডুবে মারা গেছে। শিশু শান্তর পরিবারে সাথে কথা বলে জানা গেছে- শিশু শান্ত নিয়মিত তার দাদার সাথে মাঠে যেত। প্রতিদিনের ন্যায় আজও মাঠ থেকে শান্ত আগে বাড়ি ফেরে। দাদা বাড়িতে এসে খোঁজ করলে না পেয়ে এদিক-ওদিক খোঁজাখুঁজির এক পর্যায়েবিস্তারিত…


