আশাশুনি প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে। গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি-কক্সবাজার আনন্দ ভ্রমনে বের হয় প্রেস ক্লাবের পরিবহণ। দীর্ঘ ভ্রমনে যাত্রা শুরু করে ১৯ ডিসেম্বর সকালে ভ্রমণ পিপাসুরা সাজেক-এ পৌছান। সেখানে রাত্রি যাপন করা হয়। ২০ ডিসেম্বর খাগড়াছড়ি, আটুলিয়া,গুহা নানা দর্শনীয় স্থান ও মনহারি পরিবেশ দর্শন করেন। দর্শনার্থীরা প্রকৃতির অপরূপ পরিবেশে নিজেদেরকে হারিয়ে ফেলেন। এদিন চিটাগাং-কুমিল্লা হয়ে কক্সবাজার রওয়ানা হয়। ২১ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত,টানেল,ঝাউবোন,হিমছড়ি পাহাড়, বসুন্ধরা সিবিচ,ইমনা সিবিচ সহ নানা দর্শনীয় ও উপভোগিয় সরঞ্জাম ব্যবহার করে জীবনকে নতুন করে উপভোগ্য করে তোলেন। এদিন রাতেই ভ্রমনের যবনিকা টেনে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হয় পরিবহন। এবং ২২ ডিসেম্বর সকালে সবাই মাশাল্লাহ নিরাপদে আশাশুনিতে ফিরে আসেন। বার্ষিক আনন্দ ভ্রমনের আহবায়ক লিংকন আসলাম,সদস্য সচিব জাকির হোসেনের সুন্দর ব্যবস্থাপনায় ক্লাবের কর্মকর্তাদের সহযোগিতায় শিক্ষনীয় ও সফল ভ্রমন সম্পন্ন হওয়ায় ভ্রমনে অংশ নেওয়া সদস্যবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকর গোজার করেছেন।






সম্পর্কিত সংবাদ

  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার